চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদপুরে বাড়ছে রোটা ভাইরাস ও ডায়রিয়া রোগী, দৈনিক হাসপাতালে ভর্তি প্রায় ৩০০

মোরশেদ আলম by মোরশেদ আলম
1:21 অপরাহ্ন 16, জানুয়ারি 2024
in চাঁদপুর, জনপদ, স্বাস্থ্য
A A
চাঁদপুরে রোটা ভাইরাস ও ডায়রিয়া রোগীর জন্য হাসপাতালে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে জুবুথুবু প্রাণ-প্রকৃতি। শীতের এমন প্রকোপে চাঁদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের সংখ্যা। দৈনিক মতলব আইসিডিডিআরবি হাসপাতালে ২৫০ থেকে ৩০০ জন রোগী ভর্তি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছে, শিশুদের চিকিৎসা সেবার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অতিরিক্ত চিকিৎসক ও জনবল নিয়োগ করা হয়েছে।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর-সর্দি, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ রোটা ভাইরাসে আক্রান্ত রোগের চিকিৎসা নিতে প্রতিদিনই আইসিডিডিআরবি হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। তাদের মধ্যে সকলেই শিশু। ৫টি জেলা ও ৩৫টি উপজেলা থেকে এখানে প্রতিদিনই রোটা ভাইরাসে আক্রান্ত রোগী আসছে। দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র ডায়রিয়া রোগীদের আইসিডিডিআরবির এই চিকিৎসা সেন্টারে গড়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ রোগী ভর্তি হচ্ছে।

আইসিডিডিআরবি হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. চন্দ্র শেখর দাস বলেন, রোগীদের রেজিস্ট্রেশনের পর ৪ ঘন্টা অবজারভেশনে রাখা হয়। যারা ভর্তি করানোর উপযোগী নয় তাদেরকে অবজারভেশনে রেখে ওষুধ খাইয়ে বিদায় করে দেয়া হয়। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে স্থানীয় সরকারি হাসপাতাল বা মতলব হাসপাতালে নেয়ার পরামর্শ দিচ্ছেন এ চিকিৎসক।

হাসপাতালের পরিসংখ্যান সূত্রে জানা গেছে, অতীতের সব রেকর্ড অতিক্রম করে ডিসেম্বরে ৫ বছরের নিচে রোটা ভাইরাসে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ৭ হাজার ৯৯৭ জন। জানুয়ারি মাসের ১৪ তারিখ পর্যন্ত ৫ বছরের নিচে রোটা ভাইরাসে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা মোট ২ হাজার ৮৬৬ জন তবে রোগীদের মধ্যে কোনো মৃত‍্যুর সংখ্যা নেই।

Tags: চাঁদপুর
Previous Post

উন্নয়ন অব্যাহত রাখতে প্রবাসীদের দেশের পাশে চাইলেন প্রধানমন্ত্রী

Next Post

ওজন কমাতে অস্ত্রোপচার করা ব্রাজিলিয়ান তারকার রহস্যজনক মৃত্যু

Next Post
বেঙ্গলির যুবতী নারী হাস্যোজ্জ্বল, প্রকৃতি ও আকাশের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজন কমাতে অস্ত্রোপচার করা ব্রাজিলিয়ান তারকার রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক সংগঠনের লোগো, বাংলাদেশকে অসম্মান করার লক্ষ্য নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ৬ আন্তর্জাতিক সংগঠনের লক্ষ্য বাংলাদেশকে অসম্মান করা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT