চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 পূর্বাহ্ন 14, মে 2023
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
চাঁদপুরে ঘূর্ণিঝড় মোখার কারণে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম: ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (১৩ মে) রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এর আগে শুক্রবার রাত থেকে চাঁদপুরের সাথে ঢাকাসহ সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি-এর নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

জানা যায়, সর্বশেষ শনিবার বিকেল সাড়ে ৫টায় ফেরি কাকলি নরসিংহপুর ফেরিঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। এরপর আর কোনো ফেরি আসেনি। হঠাৎ রাত ৮টায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন নদীর উভয়পাড়ে আটকে থাকা মালবাহী ট্রাকের চালকরা।

ট্রাকচালক তাজুল ইসলাম বলেন, মাদারীপুর থেকে চট্টগ্রামে যাব। এখানে এসে হঠাৎ করে জানতে পারলাম ঘূর্ণিঝড় মোখার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রাত হওয়ার কারণে বিপাকে পড়েছি। তবে ঘাট কর্তৃপক্ষ পুলিশের মাধ্যমে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটটি বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৮ ও ১০ নম্বর বিপদ সংকেতের আওতাধীন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া অবধি ফেরি চলাচল বন্ধ থাকবে।

চাঁদপুর-শরীয়তপুর রুটে পাঁচটি ফেরি চলাচল করে। এর মধ্যে রয়েছে- রো রো ফেরি ডা. গোলাম মাওলা ও মাঝারি আকৃতির ফেরি কাকলি, ফেরি চেতুকি, ফেরি কুমারী, ফেরি কামিনি, ফেরি কিশোরী।

Tags: ঘূর্ণিঝড় মোখাফেরি চলাচল বন্ধ
Previous Post

ঘূর্ণিঝড় মোখা: আড়াই লাখ আনসার-ভিডিপি মোতায়েন

Next Post

তুরস্কের জাতীয় নির্বাচনে আজ ভোটগ্রহণ

Next Post
তুরস্কের জাতীয় পতাকা উড়ছে, নীল আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের জাতীয় নির্বাচনে আজ ভোটগ্রহণ

দুর্যোগের চেয়ে পরিস্থিতি মোকাবিলার গুরুত্ব বেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় মোখার প্রভাব চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT