চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:38 অপরাহ্ন 09, আগস্ট 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন মানুষ জনসমাগমের মধ্যে ভাবুক মুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলন নিয়ে চুপ থাকায় বহু তারকাকেই কটাক্ষ করছেন ছাত্র-জনতা থেকে শুরু করে সাংষ্কৃতিক অঙ্গনের অনেকে। সবচেয়ে বেশী সমালোচিত হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কেন তিনি চুপ ছিলেন, এ নিয়ে এবার মুখ খুললেন এই তারকা অভিনেতা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এরইমধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন, তাও হয়েছে ঘোষণা। এসবের মধ্যেই চঞ্চল জানালেন মায়ের অসুস্থতার কারণে বেশ কিছুদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছিলেন না।

শুক্রবার দুপুরে চঞ্চল তার ফেসবুকে লিখেন,“আমি চঞ্চল চৌধুরী বলছি…। আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়। কারণ এখন পর্যন্ত আমি কোন পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।”

‘কারাগার’ এর এই অভিনেতা বলেন,“আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।”

“আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।” -বলেন মনপুরার অভিনেতা চঞ্চল চৌধুরী।

চঞ্চলের এমন পোস্টে শোবিজের অনেকেই তাকে সমর্থন জানাচ্ছেন। সেই সাথে তার মায়ের সুস্থতাও কামনা করছেন অনেকে। বিপরীতে নেতিবাচক মন্তব্যও শুনতে হচ্ছে ঢের।

Tags: কোটাকোটা সংস্কারচঞ্চল চৌধুরীনাটকমনপুরামুহাম্মদ ইউনূসলিড বিনোদনসিনেমা
Previous Post

টেইলর সুইফটকে টেক্কা দিচ্ছেন অরিজিৎ সিং

Next Post

বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব: মমতা ব্যানার্জি

Next Post
বাংলাদেশের উন্নয়নে মমতা ব্যানার্জির গুরুত্বপূর্ণ ভূমিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ভালো থাকলে আমরাও ভালো থাকব: মমতা ব্যানার্জি

বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরিতে পুনর্বহালের দাবিতে বিডিআর সদস্যদের মানববন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT