চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ওটিটি মাতাবেন চঞ্চল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 28, মার্চ 2024
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরী ও অন্য একজনের ছবি, দুইজনের মুখের ছবি, একজন সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদকে ঘিরে মুক্তি প্রতীক্ষিত সিনেমার একের পর এক পোস্টার, টিজার, ট্রেলার আর গান রিলিজ পাচ্ছে! এখন পর্যন্ত ঈদে বড়পর্দায় মুক্তির প্রতীক্ষায় আছে অন্তত দশটি সিনেমা! সিনেবিশ্লেষকরা যদিও মনে করছেন, ঈদে বড়জোর ৫ থেকে ৬টি সিনেমা শেষ পর্যন্ত মুক্তির দৌড়ে টিকে থাকবে!

তবে সংখ্যা যাই হোক, এবার ঈদকে ঘিরে সিনেমা মুক্তির যে উন্মাদনা; সেটাকে ঢাকাই সিনেমার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকে। বড়পর্দার চাপে ওটিটির উন্মাদনা কি এবার তবে কিছুটা চাপা পড়লো? এমন প্রশ্নও রাখছেন কেউ কেউ।

এখন পর্যন্ত অবশ্য ঈদে ওটিটিতে কী কী কন্টেন্ট আসতে চলেছে, তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে চরকি এবং হইচই ইতোমধ্যে তাদের ঈদের কনেন্ট ঘোষণা করেছে। যা নিয়ে দুদিন ধরে বড়পর্দার সিনেমার পাশাপাশি হচ্ছে ওটিটির সেই দুই কন্টেন্ট নিয়েও আলোচনা!

চঞ্চল চৌধুরী ও অন্য অভিনেতাদের ছবি, সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ এরমধ্যে ক’দিন আগেই চরকি ঘোষণা করে, আসন্ন ঈদুল ফিতরে চরকিতে আসতে চলেছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মনোগামী’। সিনেমায় প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সংগীতশিল্পী জেফার!

পোস্টারের পর কয়েক সেকেন্ডের টিজারও প্রকাশ করেছেন নির্মাতা। সেই সঙ্গে বুধবার রাতে চরকি থেকে প্রকাশিত হয়েছে ‘মনোগামী’-তে ব্যবহৃত আহমেদ সানীর গাওয়া একটি গানও। চব্বিশ ঘণ্টার আগেই গানটি মিলিয়নের মাইলফলকও স্পর্শ করেছে!

মনোগামীর জন্য ইতিমধ্যে প্রশংসা পাচ্ছেন চঞ্চল চৌধুরী। তার চরিত্রটি দর্শক যে পছন্দ করবেন, তার আঁচ পাওয়া গেছে টিজারে! অন্যদিকে হইচইয়ে আসতে চলেছে চঞ্চল অভিনীত ওয়েব সিরিজ ‘রুমি’। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

শাহরুখের আইকনিক পোজ শেখাচ্ছেন এড শিরান, হাসিমুখে দুই তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ সম্প্রতি হইচই ‘রুমি’র পোস্টার প্রকাশ করেছে। যেখানে চঞ্চলের লুক নিয়ে হচ্ছে আলোচনা। রোদ চশমায় চঞ্চলের লুক যথেষ্ট আগ্রহোদ্দীপক! সিরিজে তাকে সিআইডি কর্মকর্তা রুমি চরিত্রে দেখা যাবে। চঞ্চল ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন সজল নূর, রিকিতা নন্দিনী শিমু।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে; বড়পর্দায় না থাকলেও আসন্ন ঈদে একচেটিয়া ওটিটির দর্শক মাত করবেন চঞ্চল, তা আর বলার অপেক্ষা রাখে না!

Tags: ওটিটিচঞ্চল চৌধুরীচরকিজেফারভিকি জাহেদমনোগামীরুমিলিড বিনোদনশিমুসজলসিনেমাহইচই
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Next Post

আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল উজ্জ্বল লাল জার্সি পরা, পিন্নি দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত

ভারতীয় ক্রিকেটার ধোনি মাঠে উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ফেরিওয়ালা তিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT