চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃণাল রূপে চঞ্চল, অন্তর্জালে বাহবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 13, জানুয়ারি 2023
in বিনোদন
A A
দুইজন ব্যক্তি, একজন কালো-সাদা ছবি, চুল ও চশমা পরা, ভাবপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কোনটা আসল কোনটা নকল ধরতে পারবেন না!’- কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী আসন্ন সিনেমা ‘পদাতিক’ এ মৃণাল সেন রূপে বাংলাদেশের চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ করে এমনটাই বলছেন নেটিজেনরা।

‘পদাতিক’ এ দেখতে কে কেমন হবে, শুক্রবার সকালে সেটার ফার্স্ট লুক প্রকাশ করেছে এই ছবির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত হওয়ার পর নির্মাতা সৃজিত মুখার্জী ও প্রযোজক ফিরদাউসুল হাসানও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করেন। মুহূর্তে যা ছড়িয়ে যায়!

শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেও ‘পদাতিক’ এর মূল চরিত্রদের ফার্স্ট লুক নিয়ে হইচই পড়ে যায়। বিশেষ করে মৃণাল সেন চরিত্রে চঞ্চল চৌধুরীর লুক নিয়ে রীতিমত শোরগোল!

Two men in discussion with a film camera in background, inspired by Mrinal Sen. Channel i News - চ্যানেল আই নিউজ
এরইমধ্যে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চরমে। ফিকশনাল পোস্টারও তৈরি করছেন কেউ কেউ

শুধু সাধারণ দর্শক নয়, দেশের নির্মাতা, অভিনেতা সহ অন্যান্য কলাকুশলীরাও মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীর ফার্স্ট লুক দেখে চমকিত হন! ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা মৃণাল রূপে চঞ্চলের ফার্স্টলুক শেয়ার করে ফেসবুকে লিখেন,‘আমার প্রিয় মানুষটার চরিত্র করবে এবার আমার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। লাভ। সুন্দর করে কইরেন ভাই।’

চঞ্চলের সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘হাওয়া’র পেজ থেকেও মৃণাল রূপে চঞ্চলের ফার্স্ট লুক শেয়ার করে বলা হয়, ‘বরেন্দ্র চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের রূপে আমাদের চঞ্চল চৌধুরী।’

শুধু চঞ্চল নয়, মৃণালের চরিত্রে এমন ‘লুক অ্যা লাইক’ চঞ্চলকে খোঁজে নেয়ায় কেউ কেউ নির্মাতা সৃজিত মুখার্জীরও প্রশংসা করছেন! একজন লিখেছেন, ‘চোখ আছে মানুষটার! সৃজিত মুখার্জী দা,বরাবর কাস্টিং এর ব্যাপারে এগিয়ে আছে। চঞ্চল চৌধুরী যেন সাক্ষাৎ মৃণাল সেন। কোনো ভারী মেক আপ ছাড়াই। শুভ কামনা। আর একটা মাস্টারপিস দেখতে আগ্রহী রইলাম।’

দুই প্রবীণ ব্যক্তির কালো-সাদা ছবি, একজন হাসছেন অন্যজন ভাবুক. Channel i News - চ্যানেল আই নিউজ তবে এদিন শুধু চঞ্চলের লুক নয়, মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ। প্রকাশ পেয়েছে সেই লুকও। সেই সঙ্গে মৃণাল পুত্র কুনাল সেনের চরিত্রে দেখা গেছে সম্রাট চক্রবর্তীকে।

দু’দিন আগেই বলিউড চঞ্চল অভিনীত সৃজিত মুখার্জীর নির্মিতব্য ‘পদাতিক’ নিয়ে মেগাস্টার অমিতাভ বচ্চন তার সোশ্যাল হ্যান্ডেল থেকে শুভ কামনা জানিয়েছেন। যা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সকলে।

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে ‘পদাতিক’। সেক্ষেত্রে একটি নয়, পশ্চিম বাংলার আরও দু’জন জনপ্রিয় পরিচালক মৃণালকে নিয়ে দুটি ছবি তৈরি করছেন। তারা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও অঞ্জন দত্ত।

জানা গেছে, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নাম ‘পালান’ এবং অঞ্জন দত্তের ছবির নাম ‘খারিজ’।

Tags: অভিনয়অমিতাভআয়নাবাজিগীতা সেনচঞ্চলচঞ্চল চৌধুরীমনামী ঘোষমৃণাললিড বিনোদনসিনেমাসৃজিতসৃজিত মুখার্জীহাওয়া
Previous Post

৫৪-তেই লিসা প্রিসলির প্রয়াণ

Next Post

প্যারিস অলিম্পিক: বাছাইপর্বে সাবিনা-মারিয়াদের প্রতিপক্ষ যারা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস অলিম্পিক: বাছাইপর্বে সাবিনা-মারিয়াদের প্রতিপক্ষ যারা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকিরের জন্য জায়গা ছেড়েছেন মুশফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT