চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চঞ্চল চৌধুরীর নতুন ছবি ‘দম’, পরিচালক রেদওয়ান রনি

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
1:55 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
চঞ্চল চৌধুরী ও রেদওয়ান রনি হাসিমুখে সাক্ষাৎকারে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হাওয়া’র পর কলকাতায় মুক্তির অপেক্ষায় থাকা ‘পদাতিক’ ছবি করলেও ঢাকার নতুন ছবিতে দেখা যায়নি অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তবে তিনি ওটিটি মাধ্যমে বেশ সরব। নতুন খবর হচ্ছে, মনপুরা, আয়নাবাজি দিয়ে বাজিমাৎ করা জনপ্রিয় এ অভিনেতা আবার নতুন ছবি নিয়ে ফিরছেন।

চ্যানেল আই অনলাইনকে একাধিক সূত্র জানায়, চঞ্চল চৌধুরীর নতুন ছবির নাম ‘দম’। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর একটি ফাইভ স্টার হোটেলে এ ছবির ঘোষণা দেয়া হবে। চঞ্চলকে নিয়ে ‘দম’ নামে এ ছবিটি পরিচালনা করবেন চোরাবালি, আইসক্রিম খ্যাত নির্মাতা রেদওয়ান রনি।

তবে অফিসিয়াল ঘোষণার আগে কেউ এ ব্যাপারে মুখ খোলেননি। দীর্ঘদিন আগে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে দীর্ঘদিন আগে চ্যানেল আই অনলাইনকে এক সাক্ষাৎকারে রেদওয়ান রনি জানিয়েছিলেন, তিনি এবার থ্রিলার জার্নির গল্প নিয়ে সিনেমা বানাবেন। আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, পরে অ্যাপে আসবে।

ঢাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও সুনাম ছড়াচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘তাকদীর’ ও ‘কারাগার’ দিয়ে তিনি ওপার বাংলাতে ব্যাপক পরিচিতি পেয়েছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে ‘সেরা বাঙালি’ সম্মানে সম্মানিত হয়েছেন। তার নতুন ছবি ‘দম’ ঢাকার পাশাপাশি কলকাতাতেও মুক্তি পাবে।

ছবিটি ঢাকার চরকি, আলফা আই-এর যুক্ত আছে ওপারের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এই তিন প্রযোজনা প্রতিষ্ঠান একত্রে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছিল।এবার চঞ্চল-রনির এই ছবিতে আরও কারা থাকছেন, কবে মুক্তি জানা যাবে বিস্তারিত জানা যাবে শনিবার বিকেলের ঘোষণা অনুষ্ঠানে।

এদিকে, সিনেমার পাশাপাশি নাটকেও অনেকদিন ধরে নির্মাণে নেই রেদওয়ান নেই। তিনি দায়িত্ব পালন করছেন ওটিটি প্লাটফর্ম চরকির সিইও (প্রধান নির্বাহী) হিসেবে৷ সাক্ষাৎকারে রেদওয়ান রনি বলেছিলেন, আমি নির্মাণ থেকে সরে আসিনি৷ একপ্রকার নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। গল্প শুনি, নির্মাণ নিয়ে পর্যালোচনা করি। যা খুব এনজয়েবল জব। পাশাপাশি চরকির চাকাকে সচল করতে চাচ্ছি। তবে শিগগির নতুন সিনেমা নিয়ে আসছি।

Tags: ওটিটিচঞ্চল চৌধুরীচরকিদমরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমাহাওয়া
Previous Post

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের দৃষ্টিতে বিএনপির যত ভুল

Next Post

সড়কে ১ মাসে নিহত ৪৬৭ জন

Next Post
বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে ১ মাসে নিহত ৪৬৭ জন

Dhaka এ ‘My Food, My City’ প্রদর্শনী উদ্বোধন, অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘My Food, My City’ exhibition inaugurated in Dhaka

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT