চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার থাকছে ‘এআই’ প্রযুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্বকাপ ট্রফি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভক্ত-সমর্থকদের অংশগ্রহণ বাড়াতে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি। আইসিসির অফিসিয়াল ব্লকচেইন পার্টনার ‘নিয়ার প্রোটকল’র সহযোগিতায় উদ্যোগটি নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। যা ক্রিকেটপ্রেমীদের অভিজ্ঞতা আরও আকর্ষণীয় করবে।

২০১৭ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে, যেখানে র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল অংশ নিচ্ছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি ভেন্যুতে হবে এবারের আসর।

এআই প্রযুক্তি ব্যবহার করে আইসিসি রিক্যাপড নামের নতুন একটি সুবিধার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ক্রিকেট অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। এটি ম্যাচ প্রেডিক্টর এবং প্লেয়ার অব দ্য ম্যাচ ভোটিংয়ের মাধ্যমে সমর্থকদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করবে এবং তাদের সমর্থনের উপর ভিত্তি করে ব্যক্তিগত তথ্য প্রদান করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর, ভক্তরা পাবেন সমর্থনের একটি সংক্ষিপ্তসার। এতে থাকবে তারা কতবার সঠিক ভবিষ্যদ্বাণী করেছেন, কোন খেলোয়াড়কে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন এবং অন্যান্য আকর্ষণীয় পরিসংখ্যান।

আইসিসির ওয়েবসাইটে ভক্তরা ম্যাচ প্রেডিক্টরের মাধ্যমে অনুমান করতে পারবেন কে হবেন ‘আরামকো প্লেয়ার অব দ্য ম্যাচ’। এছাড়া, নতুন ‘টপ পিকস’ গেমে প্রতিটি ম্যাচের সেরা পারফর্মারদের নির্বাচন করতে হবে, তবে একটি নিয়ম থাকবে একজন খেলোয়াড়কে পুরো টুর্নামেন্টে মাত্র একবার বেছে নেয়া যাবে।

ফ্যানক্রেজ দ্বারা চালিত ফ্যান্টাসি গেম ‘সুপার টিম’ ফিরছে, যেখানে আইসিসি ক্রিপ্টো ব্যবহার করে দল গঠন করা যাবে। নতুন ‘সুপার এ কুয়েস্ট’ মিনি-গেমে নির্দিষ্ট ধরনের ক্রিপ্টো সংগ্রহ করে পুরস্কার জেতার সুযোগ থাকবে।

আইসিসি সামাজিক যোগাযোগ মাধ্যম কৌশলে বড় পরিবর্তন আনছে। প্রথমবারের মতো, হিন্দি-ভিত্তিক চ্যানেলগুলোর মাধ্যমে প্রতিটি ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইটস প্রকাশ করা হবে।

আইসিসির ওয়েবসাইট ও অ্যাপ হবে টুর্নামেন্টের অফিসিয়াল তথ্যকেন্দ্র, যেখানে থাকবে স্কোর, পরিসংখ্যান, সংক্ষিপ্ত হাইলাইটস, খেলোয়াড়দের ফিচার, বিশেষজ্ঞ বিশ্লেষণ এবং দৈনিক প্রিভিউ শো।

প্রথমবারের মতো এআই প্রযুক্তি ব্যবহারের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আইসিসির ডিজিটাল প্রধান ফিন ব্র্যাডশ বলেছেন, আমাদের লক্ষ্য ভক্তদের জন্য আরও ইন্টারেক্টিভ ও ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি করা। এআই প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন মাত্রা যুক্ত করবে।

Tags: আইসিসিএআইচ্যাম্পিয়ন্স ট্রফিপাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

Next Post

পরিবর্তন আসছে আইপিএল শুরুর সূচিতে

Next Post
আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচের জন্য ক্রিকেটাররা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তন আসছে আইপিএল শুরুর সূচিতে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে এবার আলুর ভালো ফলন হওয়ার আশা করছে কৃষক ও কৃষি বিভাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT