চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি: নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত, সম্মত পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 19, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটার ট্রফি জিতছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৫. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেক জল ঘোলার পর অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। চূড়ান্ত সমঝোতার পর আট দলের টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে। হাইব্রিড মডেল নিয়ে সম্মত হয়েছে সবাই। তবে, ভারতে হতে চলা আগামী আইসিসি ইভেন্টগুলোতে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচগুলোও নিরপেক্ষ ভেন্যুতেই খেলা হবে।

ক্রিকইনফো জানিয়েছে, ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত ভারতের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। আর এর বিনিময়ে ভারতে আয়োজিত ইভেন্টগুলোতে পাকিস্তানের সব ম্যাচই নিরপেক্ষ ভেন্যুতে খেলা হবে। এই চুক্তিটি ২০২৫ ছেলেদের চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান), ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (ভারত) এবং ২০২৬ ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা) এই তিনটি টুর্নামেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

চুক্তিটি পরবর্তী আসরের চক্রেও বহাল থাকতে পারে। ২০২৮ সালের নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, যা আয়োজনের সত্ত্ব পাকিস্তানকে দেওয়া হয়েছে। নিরপেক্ষ ভেন্যুটি টুর্নামেন্ট আয়োজক বোর্ড প্রস্তাব করবে এবং আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।

আইসিসি আরও বলেছে যে, ভারত, পাকিস্তান এবং আরেকটি এশীয় পূর্ণ সদস্য দেশ (অথবা একটি এসোসিয়েট এশীয় দেশকে যোগ করে চার দলের আসর) নিয়ে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে তারা আপত্তি করছে না, তবে এই ধরনের টুর্নামেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলা হলেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচ পাকিস্তান আয়োজন করতে না পারার ক্ষতিপূরণ হিসেবে এই ধরনের ত্রি-দেশীয় সিরিজের ধারণা উঠে এসেছে।

অচলাবস্থার নিরসন হওয়ায় এখনো যেকোনো সময় ঘোষণা করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি।

Tags: আইসিসিচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনার সিদ্ধান্ত

Next Post

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার

Next Post
বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোন বাধা নেই: বদিউল আলম মজুমদার

ইজতেমা নিয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যথা সময়ে ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT