আট দলের অংশগ্রহণে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। গ্রুপপর্বের লড়াই শেষে বিদায় নিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ইংল্যান্ড ও আফগানিস্তান। সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া এবং দ্বিতীয়টিতে সাউথ আফ্রিকা লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় লড়বে ভারত-অস্ট্রেলিয়া। বুধবার লাহোরে হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। যদি ভারত হারে, অস্ট্রেলিয়া চলে আসবে পাকিস্তানে। ৯ তারিখের ফাইনাল হবে লাহোরে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তান পর্বে দুটি ম্যাচ বৃষ্টি ভেসে গেছে। তাই শেষ চারের লড়াইয়ের জন্য আগে থেকেই রাখা হয়েছে রিজার্ভ ডে। ৪ মার্চ নির্ধারিত দিনে প্রথম সেমিফাইনাল মাঠে না গড়ালে পরদিন রিজার্ভ ডেতে খেলা হবে। দ্বিতীয় সেমিফাইনালেও রিজার্ভ ডে থাকছে। আগামী ৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচেও পরেরদিনও রাখা হয়েছে রিজার্ভ ডে।









