চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টসও হল না, বৃষ্টিতে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:56 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে মাঠে কাজ করছে মাঠকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে বৃষ্টির শঙ্কা ছিল আগে থেকেই। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগের রাত থেকে বৃষ্টি ঝরছিল। থেমে থেমে কয়েক দফা বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টি থামলে কিছুটা সম্ভাবনা জাগে খেলা গড়ানোর। কিছুপর ফের বৃষ্টি নামে। টানা কয়েকঘণ্টার বৃষ্টিতে অবশেষে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ গড়ানোর কথা ছিল স্থানীয় সময় দুপুর ২টায়। দেড়টার দিকে বৃষ্টি না থাকলেও আউটফিল্ড খেলার জন্য উপযুক্ত না হওয়ায় টস গড়ায়নি। মিনিট দশেক পর ফের বৃষ্টি নামে।

প্রায় দুঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় সাড়ে তিনটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা। কোনো জয় ছাড়াই আসর শেষ হল বাংলাদেশ ও পাকিস্তানের।

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুদলই ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে সেমির দৌড় থেকে ছিটকে যায়। নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হতো দুদল। বৃষ্টিতে পণ্ড হয়ে গেল সেটিও।

পাকিস্তান থেকে রানরেটে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের তিনে থেকে আসর শেষ হল বাংলাদেশের, ১ পয়েন্ট সঙ্গী করে। তলানিতে থেকে শেষ হল আয়োজক পাকিস্তানের, তাদেরও পয়েন্ট ১। ভারত ও নিউজিল্যান্ড দুদল খেলবে সেমিতে। আগামী ২ মার্চ দুবাইতে গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি হবে তারা।

এই ম্যাচের আগে দুদল মুখোমুখি হয়েছিল মোট ৩৯ বার। পাকিস্তানের ৩৪ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে কেবল ৫টিতে। তবে কোনো ম্যাচই পরিত্যক্ত হয়নি। ৪০তম ম্যাচে এসে প্রথমবার পরিত্যক্ত হল দুদলের মুখোমুখি লড়াই।

Tags: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পরিত্যক্তপাকিস্তানবাংলাদেশবৃষ্টিলিড স্পোর্টস
Previous Post

ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

Next Post

নিজ বাসা থেকে সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

Next Post
অস্কারজয়ী অভিনেতার সঙ্গে এক নারী, লাল গাউন পরা, অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাসা থেকে সস্ত্রীক অস্কারজয়ী অভিনেতার মরদেহ উদ্ধার

বাংলাদেশ পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্মে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১০৪ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT