চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিনহোর এক ইশারায় দল টিকে গেল চ্যাম্পিয়ন্স লিগে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:26 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো, বাজিমাত করে আবারও শিরোনামে। পর্তুগিজ কোচ কঠিন সমীকরণে উতরে নিয়েছেন বেনফিকাকে। শক্তিশালী রিয়াল মাদ্রিদকে শুধু হারালে চলত না, ব্যবধান রাখতে হতো ২ গোলের, নয়ত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সেটাই করে দেখিয়েছে মরিনহোর দল। তার ইশারা পেয়ে গোলরক্ষকও গোল করেছেন, পর্তুগিজ ক্লাবটি পৌঁছে গেছে প্লে-অফে।

রিয়ালের সমীকরণ ছিল তুলনামূলক সহজ। ড্র করলে সরাসরি নকআউটে, তথা শেষ ষোলোতে। অন্যদিকে বেনফিকা পয়েন্ট টেবিলে একদম টানটান অবস্থানে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত বেনফিকা এগিয়ে ৩-২ গোলে। লিসবনের ক্লাবটি শেষ মুহূর্তে গোল করতে না পারলে জিতেও ছিটকে যাবে। যোগ করা সময় ইতিমধ্যে দুটি লাল কার্ড দেখে ফেলেছে রিয়াল মাদ্রিদ, লস ব্লাঙ্কোসরা হয়ে গেছে ৯ জনের দল। শেষ সময়ে বেনফিকার আসরে টিকে থাকতে প্রয়োজন ১টি গোল, অন্যদিকে প্লে-অফ এড়িয়ে নকআউটের টিকিট নিশ্চিত করতে রিয়ালেরও দরকার একটি গোল, ম্যাচের আর কিছু মিনিট বাকি।

ম্যাচ যখন ৯০ মিনিট পেরিয়ে যোগ করা ৭ মিনিটে, তখন ফ্রি-কিক পায় বেনফিকা। শট নিতে আসেন ফ্রেডরিক অরসনেস। সেই মুহূর্তে বেঞ্চ থেকে হাতের ইশারায় গোলরক্ষক আনাতোলি ট্রুবিনকে পোস্ট ছেড়ে রিয়ালের গোলবারে যেতে বলেন মরিনহো। পরে হেডে গোল করেন বেনফিকার গোলরক্ষকই, ৪-২ হয়। ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় মরিনহোর দল। চ্যাম্পিয়ন্স লিগে ছিটকে পড়া থেকে উঠে যায় প্লে-অফে। ঠেকিয়ে দেয় রিয়াল মাদ্রিদের নকআউট।

শেষ মুহূর্তে গোলরক্ষকের গোলে টিকে যায় বেনফিকা

মার্শেই থেকে তিন পয়েন্ট পিছিয়ে ছিল মরিনহোর শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগের শেষদিনে ক্লাব ব্রুগের কাছে ফরাসি ক্লাবটি ৩-০ গোলে হারলে পয়েন্টে সমতায় ফেরে বেনফিকা। তবে গোল ব্যবধানে এগিয়ে ছিল মার্শেই, সেই ব্যবধান টপকাতে বেনফিকার দরকার ছিল ২ গোলের ব্যবধানে জয়। রিয়ালের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সেটাই করে দেখাল মরিনহো বাহিনী।

এরআগে লিসবনে ম্যাচের ৩০ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে লিড পায় লস ব্লাঙ্কোসরা। ৩৬ মিনিটে আন্দ্রেয়াস স্কজেলডেরুপ গোলে সমতায় ফেরে বেনফিকা। প্রথমার্ধ শেষ হওয়ার আগে পেনাল্টি পায় স্বাগতিকরা, গোলে করেন ভ্যাঞ্জেলিস পাভলিডিস। ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় বেনফিকা।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্কজেলডেরুপ জোড়া গোলে ব্যবধান দিগুণ হয় পর্তুগিজ ক্লাবটির। ৫৮ মিনিটে অবশ্য ব্যবধান কমান এমবাপে, করেন দ্বিতীয় গোলটি। ৯০ মিনিট শেষে যোগ করা সময় রাউল আসেনসিও এবং রদ্রিগো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তখনও বেনফিকার প্লে-অফ নিশ্চিত হয়নি, অল্প সময়ের মধ্যে সেই কঠিন সমীকরণ সমাধান করে ফেলেন মরিনহো। ম্যাচ শেষে গোলরক্ষক ট্রুবিন বলেছেন, ‘জীবনে একবারই।’

ম্যাচ শেষে রিয়াল কোচ আলভারো আরবেলোয়াকে স্মরণ করে ক্ষমাও চেয়ে নিয়েছেন মরিনহো। বলেছেন, ‘যেভাবে উদযাপন করেছি তার জন্য ক্ষমা চেয়েছি, আলভারো একজন ফুটবলপ্রেমী এবং বোঝে যে সেই মুহূর্ত আবেগে ভেসে যাওয়ার। এ রাত ভোলার নয়।’

অবিশ্বাস্য ম্যাচে ব্যাপারে বলেছেন, ‘বিশেষ করে তরুণ বেনফিকা ভক্তদের কথা ভাবি। এটি একটি অবিশ্বাস্য রাত ছিল এবং খেলোয়াড়রা একটি অসাধারণ ম্যাচ খেলেছে। অনেক ম্যাচ জিতেছি এবং হেরেছি, কিন্তু গোলরক্ষকের শেষ মুহূর্তের গোলে কখনও জিততে পারিনি।’

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগবেনফিকামরিনহোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

কলম্বিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনায় ১৫ আরোহীর সবাই নিহত

Next Post

ঋণ পরিশোধে বড় মাইলফলক

Next Post
ব্যক্তির হাতে ডলার নোট গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ পরিশোধে বড় মাইলফলক

শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT