চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটিকে স্তব্ধ করে প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির মাঠে আগে কখনও জয় ছিল না রিয়াল মাদ্রিদের। সেই অধরা জয়ের দেখা পেলেন ভিনিসিয়াস জুনিয়র-কইলিয়ান এমবাপেরা। রোমাঞ্চকর ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে সাক্ষী করলেন সিটির হাজারো সমর্থককে। সিটিজেনদের জয়ের পথে থাকা ম্যাচের শেষ ছয় মিনিটে রিয়াল পাল্টে দিয়েছে ম্যাচের ফল। যোগ করা সময়ে গোল করে প্লে-অফে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে যাওয়ার প্লে-অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। জয়ে রাউন্ড অব সিক্সটিনের পথে এক পা এগিয়ে রাখল লা লিগার দলটি। ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে লস ব্লাঙ্কোদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে পেপ গার্দিওলার দল।

আর্লিং হলান্ডের ১৯ ও ৮০ মিনিটের জোড়া গোলে ৮৫ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। ঘুরে দাঁড়ানোর ডিএনএ বয়ে নিয়ে বেড়ানো দলটি এরপর লিখেছে প্রত্যাবর্তনের আরেকটি গল্প। বদলি ব্রাহিম দিয়াজ ৮৬ মিনিটে সমতায় ফেরানোর পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে সিটির জালে বল পাঠান জুড বেলিংহাম। ৬০ মিনিটে প্রথম গোলটি করেন ফরাসি তারকা এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকতে না পারায় শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হচ্ছে রিয়াল ও ম্যানসিটিকে।

প্লে-অফের অন্য ম্যাচে ব্রেস্তকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। উসমানে ডেম্বেলের দুর্দান্ত জোড়া গোলের সঙ্গে ভিতিনহা পেনাল্টি থেকে একটি গোল করেন।

অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ড ও জুভেন্টাস নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে। ডর্টমুন্ড স্পোর্টিং লিসবনকে ৩-০তে এবং জুভেন্টাস ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসভিকে।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগভিনিসিয়াসম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসহালান্ড
Previous Post

দুবাই উড়াল দেয়ার আগে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলন

Next Post

আকাশপথের ভাড়া বৃদ্ধি রোধে নির্দেশনা জারি

Next Post
উড্ডয়নরত একটি বিমান আকাশে উড়ছে, সূর্যাস্তের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশপথের ভাড়া বৃদ্ধি রোধে নির্দেশনা জারি

জনসমাগমে বাংলাদেশের পতাকা ও মানুষজনের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংয়ের প্রতিবেদন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT