চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা ফুটবল ম্যাচে লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে চলতি আসরে সেমিফাইনালের আগেই বিদায় নিতে চলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার দুই জায়ান্টের একটি। কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির মুখোমুখি হবে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কোয়ার্টারের প্রথম লেগের আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যান কী বলছে।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে মাঠের লড়াইয়ে নামবে পেপ গার্দিওলার ম্যানসিটি ও কার্লো আনচেলত্তির রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে এগিয়ে পেপ গার্দিওলার শিষ্যরা, ম্যানসিটির পাঁচ জয়ের বিপক্ষে রিয়ালের জয় চারটিতে। বাকি তিন ম্যাচ ড্র হয়েছে।

পরিসংখ্যান বলছে ঘরের মাঠে দুদলই বেশ শক্তিশালী। সান্তিয়াগো বার্নাব্যুতে ছয়বারের দেখায় চারটিতে জয় পেয়েছে রিয়াল। বাকি দুটির একটি করে হার ও ড্র করেছে ইংলিশ দলটি। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের নেই কোনো সুখের স্মৃতি। ছয়বারের মুখোমুখি দেখায় চার হার ও দুই ড্র আছে আনচেলত্তির শিষ্যদের। সিটির মাঠে রিয়ালের নেই কোনো জয়।

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সেমিতে মুখোমুখি হয়েছিল ম্যানসিটি-রিয়াল। প্রথম লেগে রিয়ালের মাঠে ১-১ গোলে ড্রয়ের পর ফিরতি লেগে সিটির মাঠে ৪-০তে হেরে বসে ভিনিসিয়াসদের দল। ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়ালকে বিদায় করে ফাইনালে বাজিমাত করেছিল গার্দিওলা বাহিনী। সিটি নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঁচিয়ে ধরে।

ম্যানসিটিকে বিদায় করে এবার অবশ্য আগের মৌসুমের শোধটা নিতে চাইবে চলতি মৌসুমে লা লিগায় শিরোপা জয়ের খুব কাছে থাকা রিয়াল। লিগে দারুণ ছন্দে থাকা দলটি চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সমান ৩০ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বার্সার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ৮। লিগে শেষ পাঁচ ম্যাচের চারটিতে জয় ও একটিতে ড্র করেছে ভিনিসিয়াস-রদ্রিগোদের দল।

চ্যাম্পিয়ন্স লিগে জমজমাট লড়াই শুরুর আগে প্রিমিয়ার লিগেও চলছে ত্রিমুখী লড়াই। তিনে থাকা সিটি তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে শীর্ষে থাকা আর্সেনাল ও দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে। সমান ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের সঙ্গে কেবল এক পয়েন্টের ব্যবধান সিটির। লিগে শেষ পাঁচ ম্যাচের তিনটি জয়, দুটিতে ড্র রয়েছে আর্লিং হালান্ড ও ইলকাই গুনডোয়ানদের।

Tags: আনচেলত্তিইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপরিসংখ্যানম্যানসিটিরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

Next Post

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ কেএনএফ’র ২ সক্রিয় সদস্য আটক

Next Post
অস্ত্রসহ কেএনএফ’র ২ সক্রিয় সদস্য আটক, বান্দরবানে সেনা অভিযানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানে সেনা অভিযানে অস্ত্রসহ কেএনএফ’র ২ সক্রিয় সদস্য আটক

বাংলাদেশের স্বর্ণের দোকানে গহনা দেখছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আগে স্বর্ণের দাম আরেক দফা বেড়ে রেকর্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT