চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপজ্জনক’ ফাইনাল উপভোগ করতে চান আনচেলত্তি

রাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 01, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোচ হিসেবে কার্লো আনচেলত্তি বাদে চ্যাম্পিয়ন্স লিগের চারটি শিরোপা জিততে পারেননি কেউ। দুর্দান্ত কীর্তির পর এবার নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। শিরোপা নির্ধারণী ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেলে আনচেলত্তির শিরোপা সংখ্যা দাঁড়াবে পাঁচে। ফাইনাল ঘিরে ইতালিয়ান কোচের রয়েছে রোমাঞ্চ-উত্তেজনার পাশাপাশি ভয়ও। খেলোয়াড় ও নিজেকে যতটা সম্ভব ম্যাচটি উপভোগ করার বার্তা দিয়েছেন ৬৪ বর্ষী আনচেলত্তি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছেন, ‘এটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক। এমন একটি ম্যাচ যতটা পারা যায় উপভোগ করতে হবে। এরপর চিন্তা করতে হবে ম্যাচটি খারাপভাবেও যেতে পারে।’

‘আমরা এখন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টির খুব কাছাকাছি রয়েছি। এখন উদ্দেশ্য একটাই, চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এই মুহূর্তে শিরোপা হাতছাড়া হওয়ার ভয় পেতেই পারেন। যত বেশি ভয়ে থাকবেন ট্রফি জিততে পারলে তত বেশি খুশি হবেন।’

‘চ্যাম্পিয়ন্স লিগ আচ্ছন্ন থাকার বিষয় নয়। আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতা করা, নিজেদের সেরাটা দেয়া, যেমনটা আমরা মৌসুমজুড়ে করেছি। চ্যাম্পিয়ন্স লিগ জেতাটাও খুব গুরুত্বপূর্ণ। যাই হোক না কেনো, আমার মনে হয় আমি এখনই বলতে পারি আমাদের মৌসুম খুবই সফল হয়েছে।’

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে স্পেনের লা লিগার দল রিয়াল মাদ্রিদ। তাদের ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৭ বার শিরোপা জিততে পেরেছে এসি মিলান। অন্যদিকে দ্বিতীয়বার শিরোপা জয়ে লক্ষ্যে রিয়ালের মুখোমুখি হচ্ছে বরুশিয়া।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগবরুশিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

সুন্দরবনে জেলে-বনজীবী-পর্যটক প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা

Next Post

বিচ্ছেদের খবর ‘মিথ্যা’, বললেন মালাইকার ম্যানেজার!

Next Post
দম্পতি ছবি, পুরুষ ও নারী, নদীর পাশে, ক্যাপশনে হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের খবর 'মিথ্যা', বললেন মালাইকার ম্যানেজার!

রাজধানীতে মেইজ ইভেন্টসের দুইদিনের প্রদর্শনীতে বিভিন্ন পোশাক ও ফ্যাশন আইটেম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদকে সামনে রেখে রাজধানীতে মেইজ ইভেন্টসের দুইদিনের প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT