চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপের স্বীকারোক্তি, ‘যথেষ্ট করতে পারিনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 পূর্বাহ্ন 08, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় এমবাপে দুঃখিত হয়ে তার জার্সি ঢেকে রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে পিএসজি। ম্যাচের পর ফ্রেঞ্চ জায়ান্টদের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে নিজের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে পরাজয়ের দায় স্বীকার করেছেন।

ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলারের মতে বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করাই হারের কারণ। যার মধ্যে তিনি নিজেও কয়েকটি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। গোটা ম্যাচে তিনি মোট পাঁচটি শট নেন, যার তিনটি ছিল লক্ষ্য বরাবর। যদিও তাকে অনেকাংশে বোতলবন্দি রাখতে সক্ষম হন ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হুমেলস। কর্নার কিক থেকে ৩৫ বর্ষী এ জার্মান হেডে ম্যাচের একমাত্র গোলটিও করেন।

ম্যাচ শেষে ২৫ বর্ষী এমবাপে বলেছেন, ‘আমার দলকে যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করেছি। কিন্তু যথেষ্ট করতে পারিনি। যখন আমরা ডি বক্সে দক্ষ হওয়ার কথা বলি, তখন আমিই লক্ষ্যবস্তু বলে মনে করি। আমি এমন এক ব্যক্তি যার গোল করা এবং এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া উচিৎ।’

‘যখন ব্যাপারগুলো ইতিবাচক হয়, সকল মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়ার বিষয়টা গ্রহণ করি। আর যখন ইতিবাচক কিছু ঘটে না, আপনাকে দায় নিতে হবে। এটা কোন সমস্যা নয়। আজ রাতে প্রথম যার গোল করা উচিৎ ছিল, সেই ব্যক্তিটা আমি। এটাই জীবন এবং আমাকে ও আমাদের দলকে এগিয়ে যেতে হবে।’

পার্ক ডে প্রিন্সেসে মঙ্গলবার রাতে প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখেছিল পিএসজি। শট নিয়েছিল মোট ৩০টি, যেখানে ডর্টমুন্ড ৭টির বেশি নিতে পারেনি। আক্রমণাত্মক ফুটবল খেলেও ফরাসি ক্লাবটিকে হারের তিক্ত স্বাদ পেতে হয়। স্বাগতিকদের চারটি শট দুর্ভাগ্যজনকভাবে গোলপোস্টে লেগে ফিরে আসে। এমবাপের দাবি অবশ্য ভিন্ন। তার মতে, পিএসজি দুর্ভাগা ছিল না; বরং মাঠে যথেষ্ট ভালো খেলেনি।

‘প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো ছিল কিনা, জানি না। তাদের অপমান করার দরকার নেই। বিনয়ের সাথে বলছি, তারা নিজেদের ও আমাদের ডি বক্সে উঁচুমানের ছিল। দুই-একবার আমাদের ডি বক্সের মধ্যে এসেছিল এবং গোল পেয়েছিল। প্রায়শই তাদের ডি বক্সের ভেতর আমরা গিয়েছিলাম এবং গোল করতে পারিনি। এটাই আসল সত্য।’

‘দুর্ভাগ্য নিয়ে কথা বলতে পছন্দ করি না। যখন ভালো খেলতে থাকেন, তখন পোস্টে বল আঘাত করে না, ভেতরে ঢুকে যায়। আজকে আমরা আক্রমণাত্মক থাকলেও মাঠে যথেষ্ট ভালো ছিলাম না।’

সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কাইলিয়ান এমবাপে। ফরাসি ক্লাবে তার বিদায়ী মৌসুমটি বেদনার হয়ে রইল বলা যায়। বহু আগে থেকেই আলোচনা পরবর্তী ঠিকানা হবে রিয়াল মাদ্রিদ। আগামী গ্রীষ্ম মৌসুমে ট্রান্সফার নিয়ে প্রশ্ন উঠলে ফ্রেঞ্চ তারকা কেবল সাংবাদিকদের দিকে চোখ ঘুরিয়ে চলে যান।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগপার্ক ডে প্রিন্সেসপিএসজিবরুশিয়া ডর্টমুন্ডলিড স্পোর্টস
Previous Post

আদালতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পর্ন তারকা

Next Post

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও হামলা চালাচ্ছে ইসরায়েল

Next Post
ইসরায়েলি সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত, ট্যাংক ও সেনা মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও হামলা চালাচ্ছে ইসরায়েল

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এনরিকের, ফুটবল মাঠে ভাবুক মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এনরিকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT