চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধারাবাহিক বার্সার সামনে সমস্যা জর্জরিত নাপোলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:50 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নাপোলি ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইতালিয়ান নাপোলি। প্রথম লেগের খেলার আগে দুদলই নানা সমস্যায় জর্জরিত। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে কোচ বদলেছে ইতালির ক্লাবটি। জাভি হার্নান্দেজকে নিয়ে সমস্যায় আছে বার্সেলোনাও। ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দুটায়।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বেশি সমস্যায় আছে ইতালির চ্যাম্পিয়ন নাপোলিই। ক্লাবটির সভাপতি অরিলিও ডি লরেন্তিস ঘোষণা দিয়েছেন তাদের স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে বিক্রি করে দেবেন। নতুন কোচ ফ্রান্সেকো ক্যালজোনা এর আগে কোনো সিনিয়র দলের দায়িত্ব পালন করেননি।

নাপোলির সমর্থকগোষ্ঠী সিরি আ’র ম্যাচের সময় সভাপতির দিকে দুয়োধ্বনি ছুঁড়েছে- ‘ডি লরেন্তিস আমাদের কথা শুনুন: আমাদের প্রাপ্য আরও বেশি।’

ইতালির চ্যাম্পিয়নরা ইউরোপিয়ান আসরে কখনই বার্সেলোনার বিপক্ষে জেতেনি। ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় দেখা হয়েছিল নাপোলি ও বার্সেলোনার, যেখানে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জেতে বার্সা।

২০২১-২২ মৌসুমে উয়েফা ইউরোপা লিগে সবশেষ দেখা হয়েছিল নাপোলি-বার্সার। ওই ম্যাচেও ৪-২ ব্যবধানে জিতে নেয় স্প্যানিশ চ্যাম্পিয়ন দলটি। সিরি আ’র কোনো দলের বিপক্ষে ইউরোপিয়ান অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড আছে বার্সেলোনার।

দ্বিতীয় লেগে বার্সেলোনায় খেলতে আসার সময় খেলোয়াড় বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই নাপোলির। তবে রাতের ম্যাচে হলুদ কার্ড দেখলে ঘরের মাঠে খেলতে পারবেন না বার্সার রোনাল্ড আরাউজো, সার্জিও রবের্তো, ফেররান তরেস এবং জোয়াও ফেলিক্স।

Tags: ইতালিওসিমেনচ্যাম্পিয়ন্স লিগজাভিনাপোলিবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
Previous Post

জয়সওয়াল-ডাকেট-বেডিংহ্যামের বড় লাফ

Next Post

বইমেলায় সরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’

Next Post
বইমেলায় সরোজ মেহেদীর নতুন বইয়ের প্রচ্ছদ ও লেখক. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় সরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান শেষ বলে চার মারছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমাঞ্চকর মহারণে শেষ বলে চার মেরে জিতল অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT