চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচে পাঁচ রিয়াল, শেষ ষোলোয় আর্সেনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:50 পূর্বাহ্ন 30, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তের জোড়া লক্ষ্যভেদে নাপোলির বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। লেন্সকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের টিকিট পেয়েছে আর্সেনাল। গ্যালাতাসারের বিপক্ষে হোঁচট খেয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ ষোলোয় খেলার আশা ম্লান হয়েছে।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে ম্যাচের জিওভান্নি সিমিওনের গোলে লিড পায় নাপোলি। দুই মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। মিডফিল্ডার জুড বেলিংহাম ২২ মিনিটে নিশানাভেদ করলে ঘরের মাঠে লস ব্লাঙ্কোসরা এগিয়ে যায়।

বিরতির পর ৪৭ মিনিটে আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসার গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচের শেষ দিকে রোমাঞ্চ উপহার দেয় রিয়াল। ৮৪ মিনিটে নিকো পাজ ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জোসেলু বল জালে জড়ালে চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় পায় রিয়াল।

ডি গ্রুপের শীর্ষে থাকা রিয়ালের পাঁচ ম্যাচে পয়েন্ট ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে দুইয়ে নাপোলি।

এমিরেটস স্টেডিয়ামে লেন্সকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মাতে আর্সেনাল। প্রথমার্ধেই গানাররা পাঁচ গোলের লিড পায়। ১৩ মিনিটে বল জালে জড়ান কাই হাভার্টজ। ওয়েপর ২১, ২৩ ও ২৭ মিনিটে লক্ষ্যভেদ করেন যথাক্রমে গ্যাব্রিয়েল জেসুস, বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল উৎসবে শামিল হন মার্টিন ওডেগার্ড। খেলার ৮৬ মিনিটে স্পট কিক থেকে বল জালে পাঠান জর্জিনহো।

বি গ্রুপে পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট টেবিলের এক নম্বরে আর্সেনাল। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসভি এইন্ডহোভেন।

দুই গোলে এগিয়ে থেকেও গ্যালাতাসারের বিপক্ষে জয়ের দেখা পায়নি ইউনাইটেড। র‌্যামস গ্লোবাল স্টেডিয়ামে খেলার ১১ মিনিটে রেড ডেভিলদের এগিয়ে দেন আলেজান্দ্রো গার্নাচো। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ব্রুনো ফের্নান্দেস। ২৯ মিনিটে হাকিম জিয়েচের গোলে স্কোরলাইন হয় ২-১।

স্কট ম্যাকটোমিনে ৫৫ মিনিটে নিশানাভেদ করলে ইউনাইটেড ৩-১ গোলে এগিয়ে যায়। তবে জিয়েচ ৬২ মিনিটে আবারো গোল করে ব্যবধান কমান। ৭১ মিনিটে কেরেম আক্তুরকোগলুর গোলে গ্যালাতাসারে সমতায় ফিরলে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়।

ম্যানচেস্টার ইউনাইটেড এ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। পাঁচ ম্যাচে এরিক টেন হাগের দলের পয়েন্ট ৪। এফসি কোপেনহেগেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ। সমান ৫ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে কোপেন হেগেন দুই ও গ্যালাতাসারে তিন নম্বরে রয়েছে।

ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ডি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল সোসিয়েদাদ। পাঁচ ম্যাচে দলটি ১১ পয়েন্ট পেয়েছে। ইন্টারের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে।

Tags: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের মৃত্যু

Next Post

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

Next Post
নির্বাচন কমিশন ভবন, ঢাকায় অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ইমরান খান পার্টির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্টির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT