চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের কাছে আমার কারণে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়ের সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়ের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যারি কেনের পাসে বল নিয়েছিলেন লেরয় সানে। জার্মানির ফরোয়ার্ডের নেয়া বাঁ পায়ের দূরপাল্লার শটে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেয়েছিলেন আন্দ্রে ওনানা। ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ফসকে বল জালে প্রবেশ করে। ওনানার এমন ভুলেই লিড পায় বায়ার্ন মিউনিখ। সেই ভুলের খেসারত দিয়েই বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ গোলে রেড ডেভিলরা হেরে যায়।

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের খেলা শেষে ওনানা বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। আমার ভুলের পরে আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি। দলকে হতাশ করে দিয়েছি। আমার কারণেই আমরা খেলাটিতে জিততে পারিনি। আমাদের এগিয়ে যেতে হবে, এটাই গোলরক্ষকের জীবন।’

ওনানার করা ভুলের চার মিনিট পর আবারো গোল হজম করে ইউনাইটেড। জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বল পেয়ে সের্গে জিনাব্রি ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর ৪৯ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের কাছ থেকে বল আদায় করে রেড ডেভিলদের হয়ে ব্যবধান কমান রাসমাস হজলুন্ড। খানিক পর ডি বক্সের ভেতর ক্রিস্টিয়ান এরিকসেনের হাতে বল লাগে। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫৩ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন হ্যারি কেন।

অ্যান্থনি মার্শিয়ালের পাসে বল নিয়ে ৮৮ মিনিটে কাসেমিরো নিশানাভেদ করলে ইউনাইটেড ম্যাচ বাঁচানোর খানিক আশা জাগায়। তবে জশুয়া কিমিচের বাড়ানো বলে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাথিস টেল বল জালে জড়ালে সেই আশা থেমে যায়। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে বল নিয়ে কাসেমিরো আবারো গোল করলেও তা অতিথি দলের পরাজয় এড়াতে পারেনি।

বায়ার্নের বিপক্ষে প্রথম গোল হজমে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ওনানা বলেন, ‘তারা কোন সুযোগ তৈরি করতে পারেনি। লক্ষ্যে তাদের নেয়া প্রথম শটে আমি ভুল করেছিলাম এবং দল বিপদে পড়ে যায়।’

ইন্টার মিলান থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে ক্যামেরুনের এ গোলরক্ষক ইউনাইটেডে যোগ দেন। এরপর থেকে ক্যারিয়ারে কঠিন সময় পার করেছেন। ইতিমধ্যেই নটিংহ্যাম ফরেস্ট, আর্সেনাল এবং ব্রাইটনের বিপক্ষে ম্যাচে গোল হজমের জন্য তাকে দায়ী করা হয়েছে। ডেভিড ডি গিয়ার মতো গোলরক্ষকের জায়গায় নিজের অবস্থান গড়া যে সহজ নয়, ওনানা সেটি স্বীকারও করেন।

‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে, আমার কারণে জিততে পারিনি। সমর্থকদের কাছে আমার এখনও অনেক কিছু প্রমাণ করার আছে। আমি যেভাবে চেয়েছিলাম, সেভাবে শুরুটা ভালো হয়নি। এটা ফিরে আসার সুযোগ ছিল হ্যাঁ, এটা কঠিন সময় এবং আমাদের একসাথে থাকতে হবে। ভুল থেকে শিখতে হবে। আমাকে শিক্ষা নিতে হবে।’

‘আমার অনেক কিছু প্রমাণ করার আছে, কারণ সত্যি বলতে ম্যানচেষ্টার ইউনাইটেডে আমার শুরুটা তেমন ভালো ছিল না। আমিই দলকে হতাশ করেছিলাম।’

Tags: ওনানাচ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

জিনাত বরকতউল্লাহর মৃত্যুতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক

Next Post

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Next Post
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে 'অনুসন্ধানী সাংবাদিকতা' কর্মশালার আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে 'অনুসন্ধানী সাংবাদিকতা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চের সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরব থেকে সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT