চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপ্রতিরোধ্য আর্সেনাল-রিয়ালের জয়ের রাতে হোঁচট পিএসজি-ম্যানসিটির

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2026
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম রাউন্ডের রাতে কাইলিয়ান এমবাপের জোড়া গোলে মোনাকোর বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের জয়যাত্রা থামছেই না, আসরে একমাত্র অপরাজিত দল তারা। ইন্টার মিলানকে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। শক্তিতে পিছিয়ে থাকা বোডো/গ্লিমটের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও।

সান্তিয়াগো বার্নাব্যুতে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের পঞ্চম মিনিটে স্প্যানিশ জায়ান্টদের লিড এনে দেন এমবাপে। ২৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফরাসি তারকা। ২-০তে এগিয়ে বিরতিতে যায় রিয়াল। ৫১তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ৫৫ মিনিটে মোনাকোর থিলো কেহের নিজের জালে বল জোড়ালে ৪-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে বোর্ডে পঞ্চম গোল যুক্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। ৭২ মিনিটে অবশ্য জর্ডান টেজে একটি গোল শোধ করলে ব্যবধান কিছুটা কমে। ৮০ মিনিটে আরও ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম।

আর মিলানের সান সিরো স্টেডিয়ামে গ্যাব্রিয়েল জেসাসের গোলে ১০ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ১৮ মিনিটে সমতায় ফেরান পিটার সুকিক। ৩১তম মিনিটে আবারও এগিয়ে দেন জেসাস। ২-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় ইন্টার। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান ভিক্টর গায়কোরেস। ৩-১গলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

ম্যানচেস্টার সিটির থেকে শক্তিমত্তায় বেশ পিছিয়ে নরওয়ের বোডো/গ্লিমট। তাদের মাঠে সিটিকে রুখে দিয়েছে দলটি। পেপ গার্দিওলার শিষ্যদের ৩-১ গোলে হারিয়েছে তারা। ২২ এবং ২৪ মিনিটে ক্যাসপার ভারস্ট হোগের জোড়া গোলে এগিয়ে যায় বোডো। দ্বিতীয়ার্ধের জেন্স হ্যুগ তৃতীয় গোলটি করেন। ৬০ মিনিটে রায়ান চেরকির গোলে ব্যবধান কিছু কমালেও হার এড়াতে পারেনি ম্যানসিটি।

গত আসরের চ্যাম্পিয়ন পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৭৪তম মিনিটে লিসবনকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৭৯তম মিনিটে সমতায় ফেরে পিএসজি, গোল করেন খভিচা কভারতসখেলিয়া। ৯০ মিনিটে আবার লুইস গোল করলে শেষ মুহূর্তের এসে ২-১ ব্যবধানে জিতে যায় লিসবন।

বাকি ম্যাচে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছের আয়াক্সকে। টটেনহ্যাম হটস্পার ২-০তে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।
অলিম্পিয়াকোস ২-০ গোলে জয় পেয়েছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে।

Tags: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ভারতে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে অনড় অবস্থানে সরকার

Next Post

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন

Next Post

প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত

সারাদেশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT