চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিপক্ষ গোলরক্ষক বলছেন ‘হালান্ড মানুষ নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:53 অপরাহ্ন 06, অক্টোবর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
সিটির ফুটবলার গোল উদযাপন করছেন, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে ম্যানসিটি জার্সিতে ১২ ম্যাচেই ১৯ গোল করে ফেলেছেন আর্লিং হালান্ড। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে এফসি কোপেনহেগেনের বিপক্ষে করেছেন জোড়া গোল।

কয়েকদিন আগেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা ২২ বর্ষী নরওয়েজিয়ানের প্রশংসায় বলেছিলেন, গোল করার দক্ষতা নিয়েই তার জন্ম হয়েছে। এদিকে কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারার মনে প্রশ্ন জেগেছে, হালান্ড আদৌ মানুষ কিনা!

ম্যাচ শেষে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেককে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ জ্যাক গ্রিলিশ। বলেছেন, ‘এটা আসলেই অবিশ্বাস্য। আমার জীবনে এমনকিছু দেখিনি। প্রথম ও দ্বিতীয় গোলের জন্য শুধু হাসছিলাম। সে সবসময় গোলের জন্য প্রস্তুত।’

‘যখন ফিরে যাচ্ছিলাম, তখন কোপেনহেগেন গোলরক্ষক আমাকে কিছু বললেন। বললেন, সে মানুষ নয়! তখন আমি মজা করে বললাম, আপনি আমাকে বলছেন? আশা করি সে এই ফর্ম ধরে রাখতে পারবে এবং আমাদের গৌরবান্বিত করবে।’

এদিকে দারুণ ছন্দে থাকা হালান্ডকে ৪৫ মিনিটে তুলে নেন গার্দিওলা। এরপর প্রশ্ন উঠেছে তার চোট ঘিরে। সিটি কোচ অবশ্য নিশ্চিত করেছেন হালান্ড কোনোরকম আহত নন, ‘সে অনেক মিনিট খেলেছে। খেলা নিয়ন্ত্রণে ছিল। খেলা শক্ত হলে হালান্ড খেলা চালিয়ে যেত।’

৮ অক্টোবর ইতিহাদে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে খেলবে ম্যানসিটি। ম্যাচে হালান্ডকে না খেলানোর ইঙ্গিত দিয়েছেন গার্দিওলা, ‘শনিবার সাউদাম্পটনের সঙ্গে তার বিশ্রাম নেয়াই ভালো।’

Tags: চ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

ভারতীয় ওষুধ সেবনে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Next Post

থাইল্যান্ডে সাবেক পুলিশ সদস্যের গুলিতে ২৩ শিশুসহ নিহত ৩৪

Next Post
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে তদন্ত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডে সাবেক পুলিশ সদস্যের গুলিতে ২৩ শিশুসহ নিহত ৩৪

বিএনপি নেতার তত্ত্বাবধায়ক রূপরেখা নিয়ে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯৬'র সংবিধানের আলোকে তত্ত্বাবধায়কের রূপরেখা দেবে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT