চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ লাখ ১৮ হাজার ইউরো জরিমানা দিচ্ছে জুভেন্টাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 অপরাহ্ন 30, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
জুভেন্টাস ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলায় অংশ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে অনিয়মের দায়ে ইতালিয়ান লিগ সিরি আ-তে ১০ পয়েন্ট কেটে নেয়া হয়েছে জুভেন্টাসের। চলতি মৌসুমে আর কোনো পয়েন্ট কাটা হবে না দলটির। ১০ পয়েন্ট পেনাল্টির বিরুদ্ধে করতে পারবে না আপিলও। সঙ্গে ইতালিয়ান জায়ান্টদের জরিমানা দিতে হচ্ছে ৭ লাখ ১৮ হাজার ইউরো।

মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের বেতন সংক্রান্ত মামলা নিয়ে চুক্তিতে পৌঁছেছে জুভেন্টাস। পাশাপাশি ক্লাবটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকেও জরিমানা করা হয়েছে। জুভদের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির বিষয়টি ১৫ জুনের শুনানির পর রায় দেয়া হবে।

বিবৃতিতে জুভেন্টাস বিষয়টি জানিয়েছে। ক্লাবটি বলেছে, চুক্তিটি ক্লাবকে একটি সুনির্দিষ্ট ফলাফল অর্জন করাসহ চিন্তামুক্ত হওয়া ও অস্থিতিশীলতার অবস্থা কাটিয়ে তুলতে সহায়তা করবে। এছাড়া চুক্তিটি পরবর্তী মৌসুমের জন্য কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি এবং খেলোয়াড়দের পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে।

গতসপ্তাহে এক মামলায় জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়। ক্লাবটি পয়েন্ট টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে যায়। জুভরা তখন ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল। ১০ পয়েন্ট কাটায় ৫৯ পয়েন্ট নিয়ে নেমে যায় সাতে। পরে লিগে টানা দুই হারে তুরিনের বুড়িদের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৫৯। আগামী ৫ জুন লিগে নিজেদের শেষ ম্যাচে উদিনেসের মুখোমুখি হবে জুভেন্টাস।

গত জানুয়ারিতে ফুটবলারদের ট্রান্সফারে অনিয়মের দায়ে জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেয়া হয়েছিল। পরে ক্রীড়া আদালত পুরো তদন্ত শেষ না হওয়া এবং সত্য প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো পয়েন্ট না কাটার নির্দেশ দেন। তাতে ক্লাবটি সব পয়েন্ট গত এপ্রিলে ফেরত পেয়েছিল। ট্রান্সফারে অনিয়মের জেরে আদালত ক্লাবটির সাবেক-বর্তমান মিলিয়ে মোট ১১ জন পরিচালকের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছিলেন।

Tags: ইতালিচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসট্রান্সফারলিড স্পোর্টসসিরি আ
Previous Post

কৃত্রিম বুদ্ধিমত্তা মানবসভ্যতার বিলুপ্তি ঘটাতে পারে

Next Post

মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিশোরের মৃত্যুতে এফডিইই’র বক্তব্য

Next Post
রাস্তার উপর পড়ে থাকা মৃতদেহের হাত, দুর্ঘটনা চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিশোরের মৃত্যুতে এফডিইই’র বক্তব্য

বাংলাদেশের একজন সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন নাট্য নির্মাতা মোহন খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT