চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড: পরিসংখ্যান কী বলছে

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 31, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। স্প্যানিশ লা লিগার রিয়াল রেকর্ড ১৪বার ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেও জার্মান বুন্দেসলিগার ডর্টমুন্ড নামবে দ্বিতীয়বার শিরোপা জয়ের অভিযানে। ২৭ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রিয়াল-ডর্টমুন্ডের মাঠের লড়াই। ফাইনালে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুদল। তার আগে দেখে নেয়া যাক দু’দলের পরিসংখ্যান কী বলছে।

রিয়াল ও ডর্টমুন্ড এপর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। জয়ের পাল্লা ভারি লস ব্লাঙ্কোসদের। রিয়ালের ৬ জয়ের বিপরীতে ডর্টমুন্ডের জয় কেবল ৩টিতে। বাকি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে ১৯৯৭-৯৮ মৌসুমে দুদলের প্রথম সাক্ষাত হয়েছিল। সেমিফাইনালের সেই ম্যাচে বার্নাব্যুতে প্রথম লেগে ২-০তে জয় পেয়েছিল রিয়াল। ফিরতি লেগে ড্র করে আসরে জার্মান ক্লাবটিকে বিদায় করে স্প্যানিশ দলটি।

২০০২-০৩ মৌসুমে গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল তারা, মাদ্রিদে স্বাগতিকদের কাছে ২-১এ হার এবং ডর্টমুন্ডে ১-১ গোলে শেষ হয়েছিল লড়াই। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল রিয়াল।

২০১২-১৩ মৌসুমে গ্রুপপর্বের পর সেমিফাইনালেও দেখা হয়েছিল রিয়াল-বরুশিয়ার। গ্রুপপর্বে জার্মানিতে স্বাগতিকদের কাছে ২-১এ হার ও স্পেনে ২-২ গোলে ড্র করার পর সেমিফাইনালে মুখোমুখি হয় দুদল। এবার অবশ্য জার্মান তারকা মার্কো রয়েসদের সঙ্গে পেরে ওঠেনি রিয়াল। ২০১৩-১৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে আগের মৌসুমে হারের শোধ নেয় রিয়াল।

২০১৬-১৭ মৌসুমে দুদল ২-২ গোলে ড্র করেছিল এবং ২০১৭-১৮ মৌসুমে লস ব্লাঙ্কোসদের ব্যাক-টু-ব্যাক জয়, ডর্টমুন্ডে ৩-১ এবং বার্নাব্যুতে ৩-২ গোলে জিতেছিল ক্রিস্টিয়ানো রোনালদো-লুকা মদ্রিচদের দল।

বরুশিয়া চ্যাম্পিয়ন লিগের ফাইনালে পৌঁছালেও সদ্য শেষ হওয়া বুন্দেসলিগায় তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেনি। পয়েন্ট টেবিলের পাঁচে থেকে কোনরকমে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে জার্মান কোচ এডিন টেরজিচের দল। অন্যদিকে লিগ শিরোপা জয়ের মধ্যে দিয়ে মৌসুম শেষ করেছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির রিয়াল।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগফাইনালবরুশিয়াবুন্দেসলিগারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

বেড়েছে সব ধরণের মসলার দাম

Next Post

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: জাতিসংঘ মহাসচিব

Next Post
বাংলাদেশের প্রতিনিধির সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার: জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষ্ণাকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাফুফে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT