চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-এমবাপেদের ৭ গোল, রিয়ালের হার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:18 পূর্বাহ্ন 26, অক্টোবর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
প্যারিস সেন্ট জার্মেইর ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্কাবি হাইফার বিপক্ষে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে গোল উৎসবে মেতে উঠেছিল পিএসজি। লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপে করেন জোড়া গোল। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও জালের দেখা পান। প্রতিপক্ষকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে এইচ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট কেটেছে ক্রিস্তোফ গালতিয়েরের দল।

ম্যাচের ১৯ মিনিটে এমবাপের পাসে বল পেয়ে বাম পায়ের শটে গোল করে ফ্রেঞ্চ জায়ান্টদের লিড পাইয়ে দেন মেসি। সাত মিনিট পর এমবাপে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৩৫ মিনিটে গোল উৎসবে যোগ দেন নেইমার। সতীর্থ মেসির বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে তিনি লক্ষ্যভেদ করেন।

তিন মিনিট পর ম্যাক্কাবি হাইফার হয়ে আবদৌলায়ে সেক হেডে বল জালে জড়িয়ে ব্যবধান কমান।

বিরতির আগে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। ৪৪ মিনিটে এমবাপের পাসে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে নেয়া শটে তিনি নিশানাভেদ করেন।

খেলার ৫০ মিনিটে হাইফার পক্ষে আবারো হেডে গোল করেন আবদৌলায়ে সেক। এরপর আরও ৩ গোলের দেখা পায় পিএসজি।

৬৪ মিনিটে হাকিমির ক্রসে বল নিয়ে জোড়া গোল পূরণ করেন এমবাপে। তিন মিনিট পর শন গোল্ডবার্গ নিজেদের জালে বল পাঠালে স্কোরলাইন দাঁড়ায় ৬-২।

এরপর ৮৪ মিনিটের মাথায় মেসির অ্যাসিস্টে বল আদায় করে পিএসজির হয়ে সপ্তম গোলটি করেন কার্লোস সোলার। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১১ গোল ও ১২ অ্যাসিস্টের অধিকারী হয়েছেন মেসি।

এইচ গ্রুপের আরেক খেলায় বেনফিকার কাছে ৪-৩ গোলে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস।

৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের দুই নম্বরে আছে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করা বেনফিকা। মাত্র ৩ পয়েন্ট নিয়ে তিনে জুভেন্টাস। সমান পয়েন্টে থাকা ম্যাক্কাবি হাইফা গোল পার্থক্যে টেবিলের তলানিতে আছে।

এফ গ্রুপের খেলায় জার্মান ক্লাব আরবি লেইপজিগের কাছে ৩-২ গোলে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১৩ ও ১৮ মিনিটে জোসকো গ্যাভারদিওল এবং ক্রিস্টোফার এনকুনকুর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লেইপজিগ। ৪৪ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র হেডে গোল করে বিরতির আগে স্কোরলাইন ২-১ করেন।

৮১ মিনিটে টিমো ওয়ের্নের বাম পায়ের শটে লক্ষ্যভেদ করলে রিয়ালের হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রদ্রিগো স্পট কিক থেকে গোল পেলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না।

গ্রুপের আরেক খেলায় সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শাখতার দোনেৎস্ক।

লেইপজিগের কাছে হারায় পরের রাউন্ডে যাওয়াটা রিয়ালের বিলম্ব হয়ে গেল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরেই রয়েছে লস ব্লাঙ্কোসরা। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে লেইপজিগ। শাখতার ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ও সেল্টিক ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে।

সালজবার্গকে ২-১ গোলে হারিয়ে ই গ্রুপ থেকে পরের রাউন্ডে পা রেখেছে চেলসি।

২৩ মিনিটে মাতেও কোভাসিক গোল করে ব্লুদের এগিয়ে দেন। বিরতির পর ৪৮ মিনিটে জুনিয়র আডামু লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা টানেন। এরপর ৬৪ মিনিটের সময় বাম পায়ের দূরপাল্লার শটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন কাই হাভার্টজ।

গ্রুপের আরেক খেলায় ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবকে ৪-০ গোলে হারিয়েছে এসি মিলান।

৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার চেলসি। দুই নম্বরে এসি মিলানের পয়েন্ট ৭। সালজবার্গ ৬ পয়েন্ট নিয়ে তিন ও জাগরেব ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে।

বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে জি গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট কাটার অপেক্ষা বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। গ্রুপের আরেক খেলায় এফসি কোপেনহেগেনকে ৩-০ গোলে হারিয়েছে সেভিয়া।

৫ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া সিটি টেবিলের শীর্ষে। দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ৮। সেভিয়া ৫ ও সবার নিচে থাকা এফসি কোপেনহেগেনের পয়েন্ট ২।

Tags: এমবাপেচেলসিচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসনেইমারপিএসজিম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হবে আজ

Next Post
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২২’ প্রদান করা হবে আজ

প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং ভূমিকা রাখছে পরিবেশ সুরক্ষায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT