চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:56 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপীয় মঞ্চে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্যের প্রমাণ মেলে তাদের টানা তিনবার শিরোপা জয়ের কীর্তিতে। তবে সেই দাপুটে বাভারিয়ানরা এখন ছয় বছর ধরে এক বৃত্তে বন্দি। ২০১৯-২০ মৌসুমে সবশেষ চ্যাম্পিয়ন হওয়া দলটি গত ২০২৩-২৪ মৌসুমেও রিয়াল মাদ্রিদ নামক দুর্ভেদ্য দেয়ালের সামনে এসে থমকে গিয়েছিল।

২০২৩-২৪ মৌসুমই নয় শুধু, এ নিয়ে সাতবার নকআউট পর্বে লস ব্লাঙ্কোস দেয়াল টপকাতে পারেনি বায়ার্ন। তবে এবার সে প্রতিশোধ তোলার পালা। চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে ভিনসেন্ট কোম্পানির দল। ফিরতি লেগে বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালের বিপক্ষে খেলবে বায়ার্ন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

চ্যাম্পিয়ন্স লিগের ফার্স্ট লেগে বায়ার্ন জিতলেও এপর্যন্ত দুদলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আলভারো আরবেলোয়ার দল। সাতবার জিতেছে রিয়াল, দুটিতে জয় বায়ার্নের। দুই ম্যাচ হয়েছে ড্র। হোম কন্ডিশনেও পিছিয়ে বাভারিয়ানরা। এপর্যন্ত দুদলের মুখোমুখি লড়াইয়ে একবারই জিতেছে তারা। তিনটি জয় রিয়ালের। একটি ড্র হয়েছে। আলিয়াঞ্জ অ্যারেনাকে সবশেষ দু’দল মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের মে মাসে। ওই ম্যাচ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

ম্যাচের সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ এবং আমরা বিশ্বাস করি যে আমরাই জিততে যাচ্ছি। আরও বেশি সুযোগ তৈরি করতে দলটিকে অনেক বিষয়ে উন্নতি করতে হবে। আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার প্রধান কারণ হলো- প্রথমত, আমরা রিয়াল মাদ্রিদ। আমরা এমন এক দল যারা কখনো হার মানে না এবং আমাদের ঝুলিতে ১৫টি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) রয়েছে।’

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানিয়েছেন, ‘নিঃসন্দেহে একটি মূল বিষয় হলো, রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। বার্নাব্যুতে ম্যাচের আগেও আমরা তেমনটাই অনুভব করেছিলাম এবং এখনো আমাদের সেই শ্রদ্ধা অটুট আছে।’

১৯৭০-৭১ মৌসুমের পর কখনোই নিজেদের মাঠে নকআউট পর্বের প্রথম লেগ হেরে পরের রাউন্ডে যেতে পারেনি রিয়াল। বায়ার্নের বিপক্ষে ম্যাচ জিততে হলে আরবেলোয়ার দলকে ফেরাতে হবে প্রায় ৫৬ বছর আগের স্মৃতি।

Tags: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নরিয়াললিড স্পোর্টস
Previous Post

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

Next Post

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

Next Post

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT