চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের হয়ে শিরোপা জিততে চান টুখেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 16, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বায়ার্নের হয়ে শিরোপা জিততে চান টুখেল, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির কোচ হিসেবে ২০২১ সালে চেলসির কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের আনন্দ আবারো বায়ার্ন মিউনিখের হয়ে উপভোগ করতে চান থমাস টুখেল। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিরুদ্ধে জয়ের মাধ্যমে আরও একধাপ এগিয়ে যাবার ব্যপারে আশাবাদী এই জার্মান কোচ।

ঘরোয়া লিগে হতাশাজনক পারফরম্যান্সের কারণে বায়ার লেভারকুসেনের কাছে ১১ বছরের আধিপত্য হারালেও চ্যাম্পিয়ন্স লিগে বাভারিয়ানরা এখনো টিকে রয়েছে। লন্ডনে প্রথম লেগে ২-২ গোলের ড্র তাদের কিছুটা হলেও এগিয়ে রেখেছে।

সেমিফাইনালে যাওয়ার পথে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের উপরই বায়ার্নের মূল ভরসা। জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন ইতোমধ্যেই যেহেতু বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে, তাই চ্যাম্পিয়ন্স লিগই এখন টুখেলের সামনে চলতি মৌসুমে ট্রফি জয়ের একমাত্র সুযোগ।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে বেশ স্নায়ুর চাপে রয়েছে আর্সেনাল। এমন সুযোগ কাজে লাগাতে চায় বায়ার্ন। কিছুটা নির্ভার হয়ে দ্বিতীয় লেগ খেলতে যাচ্ছে জার্মান জায়ান্টরা।

গত শনিবার কোলনের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে টুখেল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের কথা মাথায় রেখে সাতটি পরিবর্তন করে মূল দল সাজান। অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ার ও উইঙ্গার লেরয় সানে স্ট্যান্ড থেকে ম্যাচ উপভোগ করেন।

যদিও আর্সেনালের বিপক্ষে বেশ কয়েকজন মূল দলের খেলোয়াড়কে পাচ্ছে না বায়ার্ন। কানাডিয়ান ডিফেন্ডার আলফোনসো ডেভিস নিষেধাজ্ঞায় রয়েছেন। ফরোয়ার্ড জিনাব্রি ও কিংসলে কোম্যান রয়েছেন ইনজুরিতে। ডেভিসের স্থানে কে খেলবেন, সেই ব্যপারে নির্দিষ্ট করে কিছু বলেননি টুখেল। কোনো একজন সেন্টার ব্যাককে হয়তো লেফট-ব্যাক পজিশনে নিয়ে যাওয়া হতে পারে। তবে সবকিছুর পরে টুখেল জয় ছাড়া অন্য কিছুই চিন্তা করছেন না।

চ্যাম্পিয়ন্স লিগের দুটি শিরোপা জয়ের অভিজ্ঞতা পাওয়া বায়ার্নের অভিজ্ঞ থমাস মুলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এখন আমাদের সম্পূর্ণ মনোযোগ ইউরোপে। আলিয়াঞ্জ অ্যারেনাতে এই বিশেষ মুহূর্তটি আমরা সবাই উপভোগ করতে চাই। আমিও এই ম্যাচটির জন্য মুখিয়ে আছি।’

নক আউট ফুটবলে কৌশলী না হলে জেতাটা অসম্ভব। সেদিক থেকে টুখেলের সুখ্যাতি রয়েছে। খেলোয়াড়দের স্বাধীনতা দেয়ার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। ফ্রান্স ও জার্মানিতে লিগ জয়ী টুখেলের জয়ের অভিজ্ঞতাও সমৃদ্ধ। সবকিছুই তিনি কাজে লাগাতে চান।

২০১৭ সালে সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে ৩-২ গোলে হারিয়ে তার অধীনে বরুশিয়া ডর্টমুন্ড জার্মান কাপের শিরোপা জিতেছিল। এটাই তার ক্যারিয়ারে কোচ হিসেবে প্রথম বড় কোনো শিরোপা ছিল। ডর্টমুন্ডের হয়ে তার একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ মৌসুম ভালোই কেটেছিল। কিন্তু শেষ পর্যন্ত খুব বেশিদূর এগোতে পারেননি। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে শেষ করেছিল ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনালে মোনাকোর কাছে হেরে বিদায় নিতে হয়। জার্মান কাপ জয়ের একদিন পরেই টুখেলকে ছাঁটাই করেছিল ডর্টমুন্ড।

পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উপহার দিয়েছিলেন টুখেল। ফাইনালে অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে হতাশ হতে হয়। পরের মৌসুমে কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্থানে চেলসিতে নিয়োগ পান টুখেল। ধীরে ধীরে তিনি চেলসিকে সামনে এগিয়ে নিয়ে যান। চ্যাম্পিয়ন্স লিগে অল ইংল্যান্ড ফাইনালে ফেবারিট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চেলসি দ্বিতীয়বারের মরো শিরোপা জেতে।

টুখেলের সামনে এখন আরও একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সুযোগ। এবার ভিন্ন দল নিয়ে তিনি আরও বেশি আশাবাদী। ওয়েম্বলিতে সেই কাঙ্খিত শিরোপা জয়ের পথে আর মাত্র চার ম্যাচ বাকি রয়েছে।

Tags: চ্যাম্পিয়ন্স লিগটুখেলবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
Previous Post

ঈদের সপ্তম দিন চ্যানেল আইয়ে দুই টেলিফিল্ম

Next Post

বিশ্বকাপ নিয়ে মাতামাতি করতে বারণ করলেন শান্ত

Next Post
রিশাদের ঝড়ো ইনিংস নিয়ে শান্তর প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ নিয়ে মাতামাতি করতে বারণ করলেন শান্ত

বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নেবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT