চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাগলাটে’ ম্যাচে কেনের অবিশ্বাস্য রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়েছে বায়ার্ন মিউনিখ। যার মধ্যে ৪ গোল করেছেন ইংলিশ তারকা হ্যারি কেন। নতুন রেকর্ডও সঙ্গী করেছেন ৩১ বর্ষী কেন। চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশদের মধ্যে সর্বোচ্চ গোলে ছাড়িয়ে গেছেন ওয়েন রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ৩০ গোলের বিপরীতে কেনের গোল এখন ৩৩।

শুধু সেটাই নয়, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে চতুর্থ ইংলিশ ফুটবলার হিসেবে এক ম্যাচে চার গোল করলেন কেন। অন্য তিনজন ডেনিস ভায়োলেট, রে ক্রফোর্ড ও অ্যালান স্মিথ।

ম্যাচ শেষে ইংলিশ ফরোয়ার্ড বলেছেন, ‘এটি একটি অবিশ্বাস্য ম্যাচ ছিল। নিশ্চিতভাবেই বলা যায় কিছুটা পাগলাটেও বটে। শেষপর্যন্ত পেনাল্টির থেকে পাওয়া সবগুলো গোল করাটা ছিল দারুণ ব্যাপার। এরচেয়ে ভালো রাত আর কী হতে পারে।’

কেনের চার গোলের তিনটি আসে পেনাল্টি থেকে। সফলভাবে দ্বিতীয় শট নেয়ার পর তৃতীয়টির আগে কিছুটা শঙ্কায় পড়লেও শেষপর্যন্ত সফল হয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলতে, পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি সফলভাবে হওয়ার পর তৃতীয়টির সময় কী করব বুঝতে পারছিলাম না। সৌভাগ্যবশত এটিও সফলভাবে করতে পেরেছিলাম।’

নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির কোচিংয়ে দারুণ ছন্দে এগিয়ে চলেছে মিউনিখের ক্লাবটি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ৯-২ গোলে জিতেছে বায়ার্ন। কেন-ময় রাতে জোড়া গোল করেছেন মাইকেল ওলিস। একটি করে গোল করেছেন রাফায়েল গেরেরো, লেরয় সানে এবং লেয়ন গোরেৎসকা। একাধিক গোল বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।

Tags: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখলিড স্পোর্টসহ্যারি কেন
Previous Post

রাজধানীতে কঠোর ট্রাফিক অভিযানে ২৯২ মামলা, জরিমানা ১৭ লাখ

Next Post

বাংলাদেশের ৪৪ শতাংশ ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

Next Post
যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন প্রত্যাখ্যানের ছবি, আমেরিকার পতাকা ও ভিসা পাসপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ৪৪ শতাংশ ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল পাবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT