চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সার হারের রাতে পয়েন্ট হারাল আর্সেনাল

চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:43 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল ও বার্সার খেলোয়াড়রা মাঠে লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা। মোনাকোর কাছে হেরে ইউরোপসেরার প্রতিযোগিতা শুরু করেছে কাতালান দলটি। হার নিয়ে মাঠ ছাড়লেও বাসার তরুণ লামিন ইয়ামাল গড়েছেন নতুন এক রেকর্ড।

দ্বিতীয় লুইস স্টেডিয়ামে বৃহস্পতিবার মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। মোনাকোর হয়ে গোল দুটি করেন ম্যাগনেস অ্যাকলিওসে ও জর্জ লেনিখেনা। বার্সার হয়ে গোলটি করেন লামিন ইয়ামাল।

১৭ বছর ৬৮ দিন বয়সে গোল করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ স্কোরারের কীর্তি গড়েছেন ইয়ামল। ১৭ বছর ৪০ দিন বয়সে গোল করে তার উপরে আছেন আনসু ফাতি।

ম্যাচে বয়স যখন ১০ মিনিট, বড় ধাক্কা খায় বার্সা। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের বার্সাকে পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে মোনাকো। একের পর এক আক্রমণে শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

রাতের আরেক ম্যাচে জয় পায়নি ইংলিশ প্রিমিয়ার লিগে উড়তে থাকা আর্সেনাল। আটালান্টার মাঠে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ভাবে। সমতায় শেষ হওয়ার চেয়ে অবশ্য দুদলের রক্ষণাত্মক ফুটবলই বেশি হতাশ করেছে দর্শকদের।

অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়েও আরবি লেইপজিগের বিপক্ষে ২-১ ব্যবধানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফেইনুর্দকে ৪-০ গোলে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার লেভারকুসেন।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদআর্সেনালইয়ামালচ্যাম্পিয়ন্স লিগবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

Next Post

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

Next Post
বাংলাদেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লোগোসমূহ, অর্থনীতি ও ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল

অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ ২০২৪’ এর খসড়া অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT