চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগের রাত, নামছে কোন দল-পয়েন্টে কোথায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:59 অপরাহ্ন 26, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি ফুটবল দলের খেলোয়াড়রা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে গড়াতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ। মঙ্গলবার রাতে নামবে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, আর্সেলাল, পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ডের মতো দল।

রাতের প্রথম দুই ম্যাচ শুরু বাংলাদেশ সময় পৌনে ১২টায়। স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভার মুখোমুখি হবে ইতালির এসি মিলান। একই সময়ে লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে চেক রিপাবলিকের স্পার্টা প্রাহা।

পরের ধাপে রাত ২টায় একইসঙ্গে গড়াবে ৭ ম্যাচ। মুখোমুখি- ম্যানচেস্টার সিটি-ফেইনুর্দ, বার্সেলোনা-ব্রেস্ত, বায়ার্ন মিউনিখ-পিএসজি, ইন্টার মিলান-আরবি লেইপজিগ, ইয়াং বয়েজ-আটালান্টা, স্পোর্টিং সিপি-আর্সেনাল ও লেভারকুসেন-সলজবুর্গ।

৪ ম্যাচে সব জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল। সমান ১০ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে যথাক্রমে দুই, তিন, চারে আছে স্পোর্টিং সিপি, মোনাকো, ব্রেস্ত ও ইন্টার মিলান।

দুটি করে জয়-পরাজয়ে ৬ পয়েন্টে টেবিলে ১৪তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এক পয়েন্ট বেশি নিয়ে আগের মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দশে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের ছয়ে। জার্মান বায়ার্ন মিউনিখ ১৭তে।

আসরে চার দল বেড়ে ৩৬ ঘিরে চলছে চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম রাউন্ডে গ্রুপপর্ব নেই। লিগপর্বের পয়েন্টে এগোবে আসর। প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিপক্ষ হয়ে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলছে। চারটি ম্যাচ ঘরে, চারটি প্রতিপক্ষের মাঠে।

প্রথমপর্বের পয়েন্টে সেরা আট দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪-এর দল প্লে-অফে লড়ে ষোলোর বাকি আট দল মিলবে। তলানির বাকি দলের আসর শেষ। পরে কোয়ার্টার, সেমি ও ফাইনাল যথানিয়মে।

Tags: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবার্সেলোনারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

সহিংসতায় শিক্ষার্থীরা দায়ী নয়, দাবি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের

Next Post

শিক্ষার্থীদের বিষয়ে আমরা কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের একজন কর্মকর্তা কথা বলছেন, পেছনে অন্যরা দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের বিষয়ে আমরা কঠোর হতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাদিয়া দ্বীপে ইকো-ট্যুরিজম পার্ক নির্মাণে ইজারা চুক্তির কার্যক্রম স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT