চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্বালানি সঙ্কটে অনুশীলনে যেতে পারছেন না লঙ্কান ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 16, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি যুবক গ্যাস স্টেশনে দাঁড়িয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চরম অর্থনৈতিক সঙ্কটে দিন পার করছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, জ্বালানি সঙ্কটে থমকে আছে গোটা লঙ্কার পরিবহন ব্যবস্থা। সেই ছাপ পড়েছে ক্রিকেট অঙ্গনেও। বিষয়টি সামনে এনেছেন ক্রিকেটার চামিকা করুণারত্নে।

সঙ্কট চলাকালীন দেশটিতে সফর করেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সিরিজও চলছে। আগস্টে হওয়ার কথা এশিয়া কাপ। জ্বালানি সঙ্কট তীব্র থেকে তীব্রতর হওয়ায় আসর আয়োজনে অবশ্য শঙ্কা বাড়ছে। ব্যস্ত ক্রিকেটীয় সূচিতে দম ফেলার ফুরসত নেই দেশটির। এরইমধ্যে নির্ধারিত হয়ে গেছে লঙ্কান প্রিমিয়ার লিগের সময়ও। সবকিছুতে বিপত্তি বাধিয়েছে জ্বালানি সঙ্কট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, গাড়িতে করে অনুশীলনে যেতে যে জ্বালানির প্রয়োজন, তা পেতে দুদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চামিকাকে।

‘এশিয়া কাপ ও এলপিএল এবছর হবে। ক্লাব ক্রিকেট মৌসুম চলছে। আমাকে কলম্বো এবং অন্য জায়গায় অনুশীলনের জন্য যেতে হবে। কিন্তু গত দুদিন ধরে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে আছি। অনুশীলনে যেতে পারছি না। শেষপর্যন্ত ১০ হাজার রুপিতে জ্বালানি পেয়েছি, যা ২-৩ দিন চলবে। এমন একটি দিনে এসেছি যখন দুটি গুরুত্বপূর্ণ সিরিজ এবং এলপিএলের ম্যাচ ঘোষণা করা হয়েছে।’

অর্থনৈতিক সঙ্কট থাকার পরও অস্ট্রেলিয়া-পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে দেশটি। শঙ্কা না কাটলেও লঙ্কান পেসার এশিয়া কাপ আয়োজন নিয়েও বেশ আত্মবিশ্বাসী।

‘আমরা এশিয়া কাপের জন্য প্রস্তুত। মনে করি বড় ইভেন্টের আগে যথেষ্ট জ্বালানি সরবরাহ করবে শ্রীলঙ্কা। আমরা অস্ট্রেলিয়ার সাথে খেলছি এবং ম্যাচগুলো সুন্দর ছিল। এমনকি আমরা এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছি।’

দেশটিতে চলতি সঙ্কট নিয়েও কথা বলেছেন ২৬ বর্ষী ক্রিকেটার। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর বর্তমান সরকার শান্তি ও স্বাভাবিকতা বজায় রাখতে সক্ষম হবে কিনা সে প্রসঙ্গে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করেছেন।

‘এ বিষয়ে বেশিকিছু বলতে পারব না, তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করি যখন সঠিক মানুষ আসবে তখন ভালো কিছুই ঘটবে। জনগণকে সঠিক ব্যক্তিকে বেছে নিতে হবে। আমরা আন্তর্জাতিক সমর্থন নিতে পারি। তখন অবশ্যই পরিস্থিতি ভালো জায়গায় এসে দাঁড়াবে।’

Tags: এশিয়া কাপলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

আগামী দুই দিনে বৃষ্টির সম্ভাবনা নেই

Next Post

সিনেমায় হাবিবুর রহমানের ৫০ বছর, চ্যানেল আইয়ে উদযাপন

Next Post
চ্যানেল আই অনলাইন এর আলোচনাসভায় অতিথি ও উপস্থাপকের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় হাবিবুর রহমানের ৫০ বছর, চ্যানেল আইয়ে উদযাপন

নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে সংলাপে বসছে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT