চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃণালকে নিয়ে অঞ্জনের ছবিটিই সেরা বাংলা বায়োপিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 14, মে 2024
in বিনোদন
A A
নির্মাতা ও অভিনেতা মৃণাল কান্তি ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃণালের জন্মবার্ষিকী (১৪ মে) উপলক্ষ্যে গত ১০ মে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহ এবং ওটিটি প্লাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মিত অঞ্জন দত্তের ছবি ‘চালচিত্র এখন’। ছবিটি মুক্তির পর তুমুল প্রশংসা পাচ্ছে ভারত বাংলাদেশের দর্শকদের!

১৯৮১-তে মৃণাল সেনের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি ‘চালচিত্র’। সেই ছবিতে অভিনয় করেছিলেন খোদ অঞ্জন দত্ত। রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্কটাকেই দর্শকের সামনে তুলে ধরার এক অননন্য প্রয়াস অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’।

সাধারণ দর্শক থেকে সিনেমা সংশ্লিষ্ট মানুষেরা ‘চালচিত্র এখন’ এর প্রশংসা করছেন। সিনেবোদ্ধারা মনে করছেন, মৃণাল সেনকে এতো অঞ্জনের মতো এতো জীবন্তভাবে কেউ আর সিনেপর্দায় তুলে আনতে পারবেন কিনা সন্দেহ!

মৃণাল ও অঞ্জনের ছবি, বাংলা বায়োপিকের জন্য বিশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ কেউ কেউ আবার এক পা সামনে বাড়িয়ে বলছে, এটা অঞ্জন পরিচালিত ও অভিনীত সেরা একটি ছবি! আরো একটু বাড়িয়ে কেউ আবার বলছেন, এটি বাংলা ভাষায় নির্মিত সেরা বায়োপিক! ছবিতে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত।

পশ্চিমবঙ্গের বিখ্যাত নির্মাতা কমলেশ্বর মুখার্জী ছবিটি দেখে লিখেছেন,“ছবিটায় মৃণাল-গুণকীর্তন নেই বা ছবিটা ন্যাকা ন্যাকা পারসোনাল নস্টালজিয়ায় ভেজেনি (যেটা কি না বাজারে ভালো খায়) – ছবিটা cruelly truthful – সেই কারণে এই ছবি শুধু independant পদ্ধতিতেই করা সম্ভব। না, কেউ আমাকে এ নিয়ে কিছু লিখতে বলেন নি – তবে ছবিটা দেখে না লিখেও পারলাম না। কৃতজ্ঞ রইলাম, অঞ্জনদা, নীল আর এসভিএফের কাছে। ছবিটা দেখবেন।”

আরেক গুণী নির্মাতা অতনু ঘোষ ছবিটি দেখে লিখেছেন,“অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ বুদ্ধিদীপ্ত, মজার, আধুনিক সিনেমা। এ ছবি কোনও চিরাচরিত ফর্মের নিরাপদ আশ্রয় খোঁজে না। বিখ্যাত ব্যক্তির চরিত্র মানেই অবিকল মেকআপ, কথা বলার ভঙ্গী বা গলা নকল ইত্যাদি সংস্কারের ধার ধারেনা। তাই সময়ের নিখুঁত পুনর্নির্মাণ যেমন আছে, তার থেকে বেরিয়ে আসাও আছে! কিছু স্মৃতি, আদল, প্রভাব, সঙ্গতি, অসঙ্গতির সুত্রে দুটি মানুষের অসাধারণ সংযোগ, বন্ধুত্ব ও সৃষ্টির গল্প। যার আবেগ, দর্শন স্পর্শ করে, প্রেরণা যোগায়। মৃণাল সেনের চেনা ফর্ম, জাম্প কাট, ফ্রিজ ফ্রেম যেমন আছে, সঙ্গে আছে এমন কিছু প্রয়োগ যা একান্তই অঞ্জনদার নিজস্ব সিনেম্যাটিক স্টাইল। যেমন এক অনন্য উদযাপনের আমেজ, সূক্ষ্ম হিউমার। যেমন ছকভাঙা ন্যারেটিভ, সঙ্গীতের ব্যতিক্রমী ব্যবহার, চিত্রনাট্যের চকিত চমক বা আনায়াস, স্বতঃস্ফূর্ত ফিল্ম অ্যাক্টিং। তাঁকে যেটুকু দেখেছি, পড়েছি, বা মানুষের মুখে শুনেছি, ‘চালচিত্র এখন’ দেখে মনে হয়েছে, মৃণাল সেন নিজে এই ট্রিবিউট খুব উপভোগ করতেন।”

নির্মাতা অমিতাভ রেজা লিখেছেন, “জানি না আমার কেন এত ভাল লাগলো। হয়তো আমার মৃণাল সেন এর জন্য অগাধ ভালোবাসার কারনে, হয়তো মহাজন বা গীতা সেন কে ভালবাসার কারনে কিংবা অঞ্জন দত্তের সিনেমা ভেরিটি স্টাইল অব ফিল্মমেকিং কিংবা নীল দত্তের সুন্দর সংগীত। নস্টালজিক সিনেমা আমার জন্য।”

মৃণাল সেনের সাথে অঞ্জন দত্ত

মানস নাথ নামে একজন লিখেছেন,“অঞ্জন দত্ত একজন অসাধারণ অভিনেতা৷ শুধু তাই নয় তিনি আমাদের জেনারেশনেরর একজন অসামান্য এন্টারটেনার৷ আমি ওনার গানের ভক্ত। ওনাকে অনেক ধন্যবাদ মৃণাল সেনকে আলোচনায় ফিরিয়ে নিয়ে আসার জন্য৷ সদ্য দেখেছি বলে খুব ইচ্ছা করছে চালচিত্রের সিন বাই সিন আলোচনা করি৷ছবির রাজনৈতিক দর্শন নিয়ে আড্ডা মারি, গল্পটা বলি৷ কিন্তু সংযম রক্ষা করলাম৷ কারণ আমি চাই আপনারাও সিনেমাটা দেখুন। তারপর কথা হবে।”

প্রযোজক রানা সরকার লিখেছেন, “অঞ্জন দত্তর প্রতিভা নিয়ে কারো কোনোদিন সন্দেহ ছিলনা। কিন্তু ওই যে বলে না ব্যাটে বলে না হলে বিরাট কোহলিও ছয় মারতে পারে না। এবার ব্যাটে বলে হয়েছে এবং অঞ্জন দত্ত এমন এক সিনেমা বানিয়েছেন তাতে আবেগ, স্মৃতি ও নিজেকে উজাড় করে দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করলেন।”

তরুণ ফিল্মমেকার, ফটোগ্রাফার অনিকেম মিত্র ছবিটি দেখে লিখেছেন, “চালচিত্র এখন, আমার দেখা এখনও অবধি সেরা বাংলা বায়োপিক। অনেকদিন পর সেই পুরনো অঞ্জন দত্তকে ফিরে পেলাম। যার প্রমাণ করার আর কিছু নেই। কোনো দায়ভার নেই। নেই পিছুটান। একটা অসম্ভব সৎ, নির্ভেজাল সিনেমা। মৃণাল সেনকে আমি দেখেছি বেশ কয়েকবার নন্দনে। অঞ্জন দত্তের সঙ্গে ওনার শারীরিক কোনো মিল নেই। কিন্তু ছবিটা যখন দেখতে বসলাম, মনে হলো অঞ্জন দত্তের আত্মার সঙ্গে মিশে গিয়েছে মৃণাল সেন।”

Tags: অঞ্জনঅঞ্জন দত্তচালচিত্র এখনমৃণাল সেনলিড বিনোদনসিনেমাহইচই
Previous Post

রাঙ্গামাটিতে দুই গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলি

Next Post

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা’ ম্যারাথন

Next Post
প্রধান অতিথি ও অতিথিরা জয় বাংলা ম্যারাথনের উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা’ ম্যারাথন

বাংলাদেশ ক্রিকেটার মালান-বাটলারকে ফিরিয়ে আশার পালে হাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব থাকতে কেন আরেকজন বাঁহাতি স্পিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT