মোরশেদ আলম: চাঁদপুরে সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন ৯ মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম।ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামে স্বামীর বসতঘরে ঘটনাটি ঘটেছে। আয়শা ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামের কাঞ্চনের স্ত্রী।
স্বামী কাঞ্চন বলেন, ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়শা বেগমসহ ঘরে দুজনে ঘুমিয়েছিলাম। আছর নামাজের সময় তার ঘুম ভাঙলে বিছানা থেকে নামলে খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে পা পড়লে তাকে ছোবল দেয়। পরে তাকে উদ্বার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের কথা মতো চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মিজানুর রহমান জানান, সাপের ছোবলে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীও পেটের বাচ্চাটিও মারা গেছে। রাতেই আয়শা বেগমের মরদেহ ঘনিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।









