চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডেন মহিলা কলেজে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 30, জানুয়ারি 2024
in স্বাস্থ্য
A A
ইডেন মহিলা কলেজে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মাস উপলক্ষ্যে গাইনি এন্ড অবস বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত বণার্ঢ্য র‌্যালি এবং আলোচনায় সভায় অনুষ্ঠিত হয়েছে।

‘জরায়ুমুখ ক্যান্সার একটি মরণঘাতি রোগ। প্রতিবছর গড়ে ১২ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। প্রাথমিক অবস্থায় এই রোগ শনাক্ত হলে চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। একটি মাত্র এইচপিভি টিকার মাধ্যমে এই রোগ শতভাগ নির্মূল করা যায়। এই রোগ নির্মূলে সর্বত্র গণসচেতনতা তৈরি করতে হবে।’

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে আয়োজিত বণার্ঢ্য র‌্যালি এবং আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন।

ইডেন মহিলা কলেজের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে বনার্ঢ র‌্যালি শেষে কলেজেন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মাহফুজা খানম। জরায়ুমুখ ক্যান্সারের ভয়াবহতা এবং প্রতিরোধের উপায়-এর ওপর প্রেজেন্টেশন দেন ইডেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগম।

ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগম বলেন, ডাব্লিউএইচও জানুয়ারি মাসকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস হিসেবে ঘোষণা করেছে। আমরা শিক্ষার্থীদের মাঝে এই রোগের ভয়াবহতা এবং প্রতিকারের বার্তা দিতে পেরেছি। আমরা সবাই মিলে চেষ্টা করলে এবং সচেতন হলে এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর হার দুটোই কমে আসবে।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ. সিদ্দিকা তার উপস্থাপনায় বলেন, প্রতিটি নারীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্বশীল বিভাগসহ সবাইকে কাজ করতে হবে। জরায়ুমুখের ক্যান্সার এই রোগের ভয়াবহতা সম্পর্কে এখন আমরা জানি। আমাদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ তাদের দ্রুত স্ক্রিনিং করতে হবে এবং আক্রান্তদের প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার রওশন আরা বেগম, প্রফেসর ডাক্তার কোহিনুর বেগম, প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডাক্তার ফেরদৌসী বেগম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঢাকা কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল প্রফেসর ড.আয়েশা বেগম, ইডেন মহিলা কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল প্রফেসর সুপ্রিয়া
ভট্টাচার্য, ইডেন মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর সুফিয়া আক্তার।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই র‌্যালি এবং আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় ইনসেপ্টার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার (এসএসডি) হোমায়রা ফাতেমা অনন্যা। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার উৎপাদিত প্যাপিলোভাক্স ভ্যাকসিন এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।

Tags: আলোচনা সভাইডেন মহিলা কলেজইনসেপ্টা ফার্মাসিউটিক্যালজরায়ুমুখ ক্যান্সারর‌্যালি
Previous Post

সাকিব কেন ব্যাটিংয়েই নামছেন না

Next Post

বান্ধবী ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার ও মূল গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্ধবী ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ

রোনালদো ও বেনজেমা ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো রোনালদো-বেনজেমা জুটি?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT