চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে শতবছরের স্মৃ‌তি ‘কালীঘাট পোস্ট অফিস’

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
6:49 অপরাহ্ন 10, ডিসেম্বর 2024
in - সেমি লিড, জনপদ
A A
শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী কালীঘাট পোস্ট অফিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০০ বছর পার হয়ে গে‌ল শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিসের। ১৯২৩ সালে শ্রীমঙ্গল উপজেলার জেমস ফিনলে চা কোম্পানির কালীঘাট চা-বাগানে এই পোস্ট অফিসটি প্রতিষ্ঠা করা হয়। যার নাম দেওয়া হয় ‘কালীঘাট পোস্ট অফিস।’

শ্রীমঙ্গলের পোস্ট মাস্টার আব্দুল ম‌তিন জানান, ‘কালীঘাট পোস্ট অফিস’ বৃহত্তর সিলেটের চা শিল্পাঞ্চলের প্রথম ও প্রাচীন পোস্ট অফিস। ব্রিটিশ আমলে ব্রিটেন থেকে যেসব টি প্ল‌্যান্টাররা এ অঞ্চলে এসেছিলেন তাদের পরিবার-পরিজন ও অন‌্যান‌্য যোগাযোগের প্রয়োজনে এই পোস্ট অফিসটি প্রতিষ্ঠা করে ব্রিটিশরা।’

শ্রীমঙ্গলের কালীঘাট পোস্ট অফিসে বর্তমানে স্টাফ রয়েছেন ৩ জন। সাব-পোস্ট মাস্টার, পোস্টম্যান এবং একজন রানার। বর্তমানে এই পোস্ট অফিসে চিঠিপত্র কম ‌আসে।

শ্রীমঙ্গলে পুরনো কালীঘাট পোস্ট অফিসের ছবি, সবুজ পরিবেশের মাঝে লাল রঙের ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ অ‌ফিসের সাব-পোস্ট মাস্টার তুষার কান্তি জানান, ‘এক সময়ের কর্মচঞ্চল এই পোস্ট অফিসটিতে এখন দৈনিক সব‌মিলে ১০-১২ টি চিঠিপত্র আসে। থাকে চাকু‌রির ইন্টারভিউ কার্ডও। এখন কিছু আধু‌নিকায়নের কাজ চলছে।’

চি‌ঠি এলে বিতরনের দা‌য়িত্বে আছেন স্বপন তাঁতী। ‌তি‌নি বলেন, ‘সাইকেল নিয়ে যখন চা-বাগা‌নের ভেত‌রে কারো চাক‌ুরির ‘এপয়ন্টমেন্ট লেটার’ পৌঁছে দিলে যে আনন্দ দেখা তা অতুলনীয়।’

১৯২৩ সালে টিন দিয়ে তৈরি পোস্ট অফিসটি লাল রং করে রাখা হয়েছিল, এখনও সেই লালেই আছে। পোস্ট অফিসটির সদর দরজার ওপর একটি সাইনবোর্ড লাগানো আছে। লাল কা‌লিতে লেখা সাইনবোর্ড জ্বল জ্বল করে জানান দিচ্ছে শত বছর পে‌রিয়েও আমি আ‌ছি!

জানা যায়, এটিই চা শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস। সেই সময় এ অঞ্চলের চা বাগানের মালিক ছিল ব্রিটিশ কোম্পানি। বাগান ব্যবস্থাপনায়ও ছিলেন ব্রিটিশরা। তারা থাকতেন চা-বাগানের বাংলোতে। সেসময় চা বাগানে শ্রমিকের প্রয়োজন দেখা দিলে ভারতের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক আনা হয়েছিল। তখন এ অঞ্চল ছিল ত্রিপুরা রাজার অধীনে। সেই সময় এই পোস্ট অফিসটি ছিল চা বাগানে পত্র যোগাযোগের একমাত্র মাধ্যম। এখন চিঠির প্রয়োজন ফু‌রিয়েছে, চিঠির স্থান এখন দখল করেছে ই-মেইল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যমগুলো। কিন্তু চিঠির আবেদন বরাবরই যেন প্রিয়জনের স্পর্শের সাথে সম্পৃক্ত।

তবে, চা-শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস হিসেবে কালীঘাট পোস্ট অফিসের আলাদা এক মর্যাদা রয়েছে। শতবর্ষের ঐতিহ্য নিয়ে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Tags: শ্রীমঙ্গল
Previous Post

অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Next Post

পিকেএসএফ’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের

Next Post
ফজলুল কাদেরের ছবি, পিকেএসএফের নতুন ব্যবস্থাপনা পরিচালক. Channel i News - চ্যানেল আই নিউজ

পিকেএসএফ’র নতুন ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের

বাংলাদেশ পুলিশ কর্মকর্তার সংবাদ সম্মেলন, মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাদক, ইভটিজিং ও দখলবাজির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT