চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা ছাড়া উদযাপন, ভারতীয় অধিনায়কের কাছে যা একদম নতুন কিছু

এশিয়া কাপ ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪১ বছর পর এশিয়া কাপে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল হয়েছে। এ ফাইনালে ভারত ৫ উইকেটের জয় তুলেছে পাকিস্তানের বিপক্ষে। ফাইনাল শেষ হলেও ম্যাচের নাটকীয়তা এবং ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার উত্তাপ থেমে নেই। ম্যাচ শেষ হওয়ার ৯০ মিনিট পর শুরু হয় পুরস্কার বিতরণী। তা নিয়েই শুরু হয় দ্বিধাদ্বন্দ্ব। এরপরে যা হলো তা কোনো ক্রীড়া প্রতিযোগিতায় ঘটেনি।

অতিথিরা মঞ্চে ওঠার পরও ২০ মিনিটের মতো অপক্ষা করতে হয়, তারপর শুরু হয় অনুষ্ঠান। শিরোপাজয়ী দল ভারতকে ট্রফি না দিয়েই মঞ্চ থেকে নেমে যান সব অতিথি। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই দলের সবাই উদযাপন করেছে। ফটোসেশন ও উল্লাসে মাতোয়ারা হন দেশটির ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ‘ক্রিকেট খেলা শুরুর পর বা যত দিন ধরে অনুসরণ করি, কখনো এমন কিছু দেখিনি যে চ্যাম্পিয়ন দলকে শিরোপা দেয়া হচ্ছে না। তাও আবার সেটা অনেক কষ্ট করে অর্জন করতে হয়েছে, এমন না যে আমরা খুব সহজেই পেয়ে গেছি। আমার মনে হয় আমরা এটার প্রাপ্য ছিলাম, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি না।’

যদিও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদমাধ্যমকে খোলাশা করেছিলেন, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে শিরোপা নিতে চাননি ভারতীয়রা। যিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।’

নবম এশিয়া কাপের জয়ের পথে ভারত আসরে টানা সাতটি ম্যাচে জয় নিয়ে চ্যাম্পিয়নের তকমা পেয়েছে। যার তিনটিই পেয়েছে পাকিস্তানের বিপক্ষে।

Tags: এশিয়া কাপ. ফাইনালপাকিস্তানভারতলিড স্পোর্টসসূর্যকুমার
Previous Post

খাগড়াছড়ি-গুইমারা সহিংসতায় যা জানাল সেনাবাহিনী

Next Post

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

Next Post
অগ্নিকাণ্ডে দগ্ধ হচ্ছে একটি ভবন, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৪

খুলনা ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার, পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার জন্মদিনে খিচুড়ি রান্না, ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT