দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্টের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ জুন সোমবার উৎসবমুখোর পরিবেশে ফল উৎসব হয়েছে।
হরেক রকমের দেশিয় ফলের বর্ণিল সমাহারে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে শ্রেণিভিত্তিক স্টলগুলো ভরে উঠেছিল তাল, কাঁঠাল, আম, জাম, লিচু, ডেউয়া ইত্যাদি রসালো দেশিয় সব ফলে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের সভাপতি রংপুর সেনানিবাসের ৭২ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সহধর্মিণী বেগম রুহানা জেসমিন।
ফল উৎসবে আগত অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে দেশিয় ফল নিয়ে উচ্ছাস প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, দেশিয় ফল অধিক পুষ্টিকর, দামে কম ও সহজলভ্য। আমাদের শিক্ষার্থীদের দেশিয় ফল সম্পর্কে জানাতে এমন মেলা সব শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা উচিত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান আল মামুনসহ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।









