চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে সাংস্কৃতিক কর্মীদের অমর একুশ উদযাপন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:11 পূর্বাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in প্রবাস সংবাদ
A A
টরন্টোতে সাংস্কৃতিক কর্মীদের অমর একুশ উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গান, কবিতা, আলোচনা এবং নৃত্যালেখ্যের মাধ্যমে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে টরন্টোর মুক্তবুদ্ধি চর্চার সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

টরন্টোর বিসিসিএস মিলনায়তনে (বাংলাদেশ সেন্টার) আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের পরিবেশনা দর্শকদের বিশেষ প্রশংসা অর্জন করে।

শিখা আখতারির তত্ত্বাবধানে কঁচি-কাঁচাদের পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

হিমাদ্রি রায় ও এলিনা মিতার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী আফরোজা বানু, সাংবাদিক শওগাত আলী সাগর, মাহবুব কামাল, আহমেদ হোসেন, মাহমুদুল ইসলাম সেলিম। ধন্যবাদ বক্তব্য রাখেন কবি হোসেন আরা জেমি।

ভাষা আন্দোলনের প্রেক্ষিতকে উপজীব্য করে আরিয়ান হক ও এলিনা মিতার কবিতার সাথে বিশেষ নৃত্য পরিবেশনায় অংশ নেন নৃত্য শিল্পী সীমা বড়ুয়া। এছাড়াও গার্গী, তিন্নি, মেঘদিপা যৌথভাবে নৃত্য পরিবেশন করেন।

একক এবং যৌথভাবে কবিতা আবৃত্তিতে অংশ নেন আরিয়ান হক, এলিনা মিতা, অদিতি, দোলা, তন্বি, তাপস, রিনি, তানিয়া, জ্যাকুলিন রোজারিও।

সংগীত পরিবেশন করেন শিখা আখতারি, ফারহানা শান্তা, ইভা নাগ ও তার দল। সব শেষে সমবেত কণ্ঠে একুশের গান পরিবেশন করা হয়।

হিমাদ্রি রায় এর গ্রন্থনায় এলিনা মিতা ও কবি হোসনে আরা জেমির সমন্বয়ে অনুষ্ঠানে শব্দ নিয়ন্ত্রণে ছিলেন ক্যারি খ্রিষ্টোফার রোজারিও।

Tags: নৃত্যালেখ্যভাষা আন্দোলনমুক্তিবুদ্ধি চর্চা
Previous Post

চ্যানেল ওয়ান সম্প্রচারে আসতে বাধা নেই: আইনজীবী

Next Post

‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী শুরু

Next Post
জুলাইয়ের বীর কন্যা প্রদর্শনীতে ঐতিহাসিক সংগ্রহের প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জুলাইয়ের বীর কন্যা’ প্রদর্শনী শুরু

সাংবাদিকের ছিনতাইয়ের ঘটনায় ফেক নিউজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা তথ্য: স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনে যেতে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT