চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে আনন্দ উৎসবে শেখ রাসেল দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 20, অক্টোবর 2023
in প্রবাস সংবাদ
A A
শেখ রাসেল দিবস উপলক্ষে রিয়াদে শিশু ও পরিবারের আনন্দ উৎসব. Channel i News - চ্যানেল আই নিউজ

এম ওয়াই আলাউদ্দিন: সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে নানা আয়োজনে প্রবাসে বসবাসরত শিশু-কিশোরদের নিয়ে আনন্দঘন পরিবেশে শেখ রাসেলের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দূতাবাসে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দূতাবাসের মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা।

এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটির দুটি স্কুল ও কমিউনিটির বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কয়েকশত শিশু-কিশোর ও রিয়াদে বসবাসরত অভিবাসীরা অংশ নেয়।

মিশন উপপ্রধান মো. আবুল হাসান মৃধা শহীদ শিশু শেখ রাসেলের প্রতি গভীর ভালোবাসা বুকে ধারণ করে প্রবাসের শিশু কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ছিল এক প্রানবন্ত, উজ্জ্বল সম্ভাবনাময় শিশু যে জাতির পিতার সান্নিধ্যে একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে উঠছিল। ঘাতক চক্র এই অমিত সম্ভাবনার শিশু শেখ রাসেলকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা ও পরিবারের অধিকাংশ সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করে যা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

মিশন উপপ্রধান বলেন, শহীদ শেখ রাসেল আজ শিশুকিশোরসহ বাংলাদেশের সকল মানুষের কাছে গভীর ভালোবাসার নাম। তিনি সৌদি আরবে বেড়ে উঠা সকল শিশু কিশোরকে জাতির পিতার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে জীবন গঠনের পরামর্শ দেন।

তিনি আশা প্রকাশ করেন আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশ নির্মানে ভুমিকা রাখবে। দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে স্কুলের শিক্ষার্থীরা। সৌদি আরবের কমিউনিটি স্কুলের চারজন শিক্ষার্থী শেখ রাসেলের জীবনীর ওপর বক্তব্য প্রদান করেন। তারা শেখ রাসেল ও জাতির পিতার পরিবারের অধিকাংশ সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করার অনুরোধ জানায়।

অনুষ্ঠানে শেখ রাসেলের ওপর নির্মিত একটি থিম সং ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে মিশন উপ্রপধান শিশু কিশোরদের নিয়ে কেক কাটেন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে দূতাবাসের অডিটোরিয়ামে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tags: রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসশেখ রাসেলের ৬০তম জন্মদিন
Previous Post

রাজধানীতে প্রথমবারের মতো ‘মন উৎসব’

Next Post

ওয়ার্নার-মার্শের উড়ন্ত শুরু থামিয়ে শাহিনের পাঁচ, অস্ট্রেলিয়ার ৩৬৭

Next Post
শাহিনের পাঁচ উইকেটের মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটারদের উজ্জীবিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নার-মার্শের উড়ন্ত শুরু থামিয়ে শাহিনের পাঁচ, অস্ট্রেলিয়ার ৩৬৭

নিরাপত্তা কর্মীরা দুর্গাপূজার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্গাপূজায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT