চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:02 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি কমিউনিটির সভা, আলোচনা ও মতবিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরির নর্থইস্টের ৩২ অ্যাভিনিউতে আলবার্টা বঙ্গবন্ধু পরিষদ এবং আলবার্টা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নতুন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নের নতুন শপথ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৯ মাস ১৪ দিন কারাবন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ঐতিহাসিক এই দিনে (১০ জানুয়ারি) মহান নেতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আনন্দের পূর্ণতা লাভ করে।

আলোচনা সভায় এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। প্রবাসীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

ভবিষ্যতেও এ যাত্রা অব্যাহত থাকবে এমনটি আশা করে তিনি শেখ হাসিনার নতুন সরকারকে অভিনন্দন জানান।

আলবার্টা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুল্লাহ রফিক বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ দীর্ঘ ২৪ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু পর্বতপ্রমাণ বাধা অতিক্রম করে পাকিস্তান থেকে মুক্ত করে বাঙালি জাতিকে উপহার দেন একটি স্বাধীন সার্বভৌম ও অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশ।

আলবার্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এন্থনি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনে আমরা আনন্দিত, তার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা।

প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাঙালিরা উপস্থিত ছিলেন।

Tags: কানাডার ক্যালগেরিজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানবঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
Previous Post

যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

Next Post

ঢাকার দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়া হবে: পরিবেশমন্ত্রী

Next Post
ঢাকার দূষণ নিয়ন্ত্রণে আলোচনা চলছে, পরিবেশমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেয়া হবে: পরিবেশমন্ত্রী

শিক্ষক নিয়োগের জন্য মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮৫ শারীরিক প্রতিবন্ধীকে শিক্ষক পদে নিয়োগ দিতে হাইকোর্টের রায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT