চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট নিয়ে সরব, তারকাদের ‘সুন্দর বাংলাদেশ’-এর প্রত্যাশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 12, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সাধারণ মানুষের পাশাপাশি রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাদের ভোটকেন্দ্রে উপস্থিতির ছবি ও ভিডিও।

কেউ লাইনে দাঁড়িয়ে, কেউ আবার গণমাধ্যমের সঙ্গে কথা বলে নাগরিক দায়িত্ব পালনের কথা জানান। তারকারা বলেন, ভোট দেওয়া শুধু অধিকার নয়, দায়িত্বও। সচেতন নাগরিক হিসেবে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তারা।

ভোট প্রদান শেষে নির্বাচনী পরিবেশ, নিরাপত্তা ও ভোটার উপস্থিতি নিয়ে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেন অনন্ত জলিল, বর্ষা, ওমর সানী, মিষ্টি জান্নাত, আয়েশা খান, আশফাক নিপুণসহ অনেকে।

মোহাম্মদপুরের একটি কেন্দ্রে ভোট প্রদান শেষে অনন্ত জলিল বলেন, আগে কেন্দ্রে গেলে বিভিন্ন প্রার্থীর লোকরা এসে ভোট চাইতো। কিন্তু এখন পরিবেশ একদমই আলাদা। এছাড়া পোলিং অফিসারের কাছাকাছি গিয়েও বিভিন্ন দলের লোকরা গিয়ে দাঁড়িয়ে থাকতো। এবার কেন্দ্রে এসে দেখলাম এসব একদমই নেই। খুব দারুণ পরিবেশ। এবারের মতো এতো সুন্দর, শৃঙ্খলাভাবে কেন্দ্র আগে দেখিনি। স্বাধীনভাবে নিজের পছন্দে ভোট দিয়েছি।

বর্ষা বলেন, ভোট হচ্ছে পবিত্র জিনিস। একটি ভোট আগামী বছর আমাদের সবাইকে লিড দিবে। মার্কা গুরুত্বপূর্ণ নয়, যে ব্যক্তিকে সবসময় পাওয়া যাবে, যিনি উপকারে আসবেন তাকে বেছে নেয়া উচিত বলে মনে করি।

নায়ক ওমর সানী আগেই ঘোষণা দিয়েছেন তিনি ধানের শীষে ভোট দেবেন। ঢাকা ১৭ আসনের ভোটার হিসেবে গুলশানের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ওমর সানী বলেন, আগামীতে সুন্দর বাংলাদেশ দেখতে চাই। সেই সুন্দর দেশের প্রধানমন্ত্রী তারেক সাহেবকে (তারেক রহমান) চাই। আমি যেখানে ভোট দিয়েছি আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো পরিবেশ। আমি চাইবো, এমন ভোটের পরিবেশ যেন সারা বাংলাদেশে থাকে।

তমা মির্জা দুপুর ১টার দিকে রাজধানীর বাড্ডায় মহানগর কলেজ কেন্দ্রে গিয়ে ভোট দেন। তিনি বলেন, জীবনে প্রথম ভোট দিলাম। পরিবেশ অনেক ভালো লেগেছে। এর আগে ওভাবে ভোট দেয়ার সুযোগ হয়নি। আমি চাইবো, আগামীতেও যেন এমন সুন্দর পরিবেশে ভোট দেয়ার সুযোগ থাকে। দেশের প্রত্যেক নাগরিক এভাবে ভোট দেয়ার স্বাধীনতা ও সুযোগ পায়। যেই আমাদের রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে আসবেন তার কাছে চাওয়া থাকবে আমাদের রাষ্ট্রের নাগরিকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন ঠিক থাকে।

নির্মাতা আশফাক নিপুন ভোট দিতে বুধবার চট্টগ্রামে যান। তিনি সেখানকার একটি কেন্দ্রে ভোট প্রদান শেষে বলেছেন, “তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।”

এক ভিডিও বার্তার ক্যাপশনে তিনি জানান, সকাল সাড়ে সাতটায় কেন্দ্রে পৌঁছান তিনি। লাইনে অপেক্ষা করে সকাল ৮টা ১০ মিনিটে ভোট দেন। মহানগর নির্মাতার ভাষ্য, কেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও সুন্দর। ভোটারদের মধ্যে ছিল উৎসাহ, আর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন আন্তরিক। ভোট দিতে পেরে ভালো লাগার কথাও উল্লেখ করেন তিনি।

সাফা কবির ভোট প্রদান করে লেখেন, ভোট ডান, একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।

অভিনেত্রী চমক লিখেছেন, ভোটটা দিয়েই দিলাম l মাত্র ৫ মিনিটে l ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। হ্যাপি ভোটিং বাংলাদেশ।

নায়িকা মিষ্টি জান্নাত ঢাকা ১৭ আসনের ভোটার। ভোট প্রদান শেষে তিনি বলেন, পরিচিত অনেকে বলেছে দেশের এই অবস্থায় ভোট দিতে যেও না। কিন্তু আমি বলেছি, ভোট দিতে না গেলে দেশের অবস্থা ভালো হবে না। এজন্য আমি ভোট দিতে এসেছি। সুন্দরভাবে ভোট দিয়েছি। আমি যাকে ভোট দিয়েছি সেই জিতবে। তবে কাকে ভোট দিয়েছি সেটা বলা যাবে না।

অভিনেত্রী আইশা খান ভোট প্রদান শেষে ছবি পোস্ট করে লিখেছেন, নাগরিক দায়িত্ব হিসেবে আমি ভোট প্রদান করেছি। আপনিও ভোট দিন।

দলবদ্ধভাবে নওগাঁর রাধানগর ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনেতা মনোজ প্রামাণিক। ভোট দিয়ে ছবি পোস্ট করে লেখেন, ভোটাধিকার প্রয়োগ করলাম।আপনারাও ভোট দিন।

Tags: অনন্ত জলিলআইশা খানআয়েশা খানআশফাক নিপুণওমর সানীনন্ত জলিলবর্ষামনোজ প্রামাণিকমিষ্টি জান্নাতলিড বিনোদন
Previous Post

নোয়াখালীর হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

Next Post

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

Next Post
ছবি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভোটদানের চিত্র পর্যবেক্ষন।

প্রধান উপদেষ্টার ভোটের চিত্র পর্যবেক্ষণ

জাল ভোট দিতে গিয়ে ধরা, যুবকের ২ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT