চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ ও সিইসি’র পদত্যাগ চেয়ে নোটিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 22, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অফিসে বসে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বিষয়ক আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবিধানিক পদে থেকে দায়িত্বহীন বক্তব্যের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো: ফয়জুল করীমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল বাসেত আইনি নোটিশটি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার রেজিষ্ট্রি ডাকযোগে পাঠানো ওই নোটিশে বলা হয়েছে যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম হাত পাখা প্রতীক নিয়ে বিগত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে নির্বাচনের দিন দুপুরে “সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়” ভোট কেন্দ্রে পরিদর্শন করতে গেলে ‘নৌকা প্রতীকের প্রায় ৩০-৪০ জন উচ্ছৃঙ্খল কর্মী মুফতি সৈয়দ মো: ফয়জুল করীম ও তার সাথে থাকা কর্মীদের ওপর হামলা করে। প্রিজাইডিং অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করার পরেও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করায় দ্বিতীয়বার হত্যার উদ্দেশে হামলা করে মাথায়, নাক ও ঠোটে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এই ঘটনাটি ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাকার আগারগাঁওয়ের “বাংলাদেশ নির্বাচন কমিশন ভবন” এ সাংবাদিকরা এ ঘটনার বিষয়ে জানতে চাইলে আপনি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোট কেন্দ্রের এই অযাচিত ও বেআইনী হস্তক্ষেপের বিষয়টি এড়িয়ে যান। অথচ ভোট কেন্দ্রের ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করলে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যাবে।’

আইনি নোটিশে আরও বলা হয় যে, ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলা ও রক্তাক্ত করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেছেন যে, “এটা আপেক্ষিক। রক্তাক্ত সবকিছু আপেক্ষিক “উনি কি ইন্তেকাল করেছেন? আমরা দেখেছি- না? উনি কতটা রক্তাক্ত হয়েছেন। উনার রক্তক্ষরণটা দেখিনি। যতটা শুনেছি- উনাকে কেউ পেছন থেকে ঘুসি মেরেছে।” উপরিউক্ত বক্তব্যটি মুফতি সৈয়দ ফয়জুল করীম ও তার অসংখ্য অনুসারী এবং সর্বস্তরের জনগণের নিকট উদ্দেশ্য প্রণোদিত, নির্দয়, অমানবিক, কুরুচিপূর্ণ, অনৈতিক এবং অপমানজনক। এই বক্তব্যের কারণে আপনি কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রীয় একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান পদে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করার নৈতিক ও আইনগত অধিকার হারিয়েছেন।’

আজকের এই আইনি নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে গণমাধ্যমে ক্ষমা প্রার্থনার পাশাপাশি পাঁচশত কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ করতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার কথা নোটিশে বলা হয়েছে।

Tags: ইসলামী আন্দোলন বাংলাদেশফয়জুল করিমসিইসি
Previous Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে মৌসুমী ফল উৎসব

Next Post

সাগর-রুনি হত্যা: ৯৯ বার পেছালো তদন্ত প্রতিবেদন

Next Post
সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাগর-রুনি হত্যা: ৯৯ বার পেছালো তদন্ত প্রতিবেদন

গোপালগঞ্জ জেলা হাসপাতালের প্রধান প্রবেশদ্বার, রোগী ও দর্শনার্থীরা প্রবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দরগা থেকে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT