চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:56 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
জনসমাগমে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর, স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিট (আন্তর্জাতিক সময় ৯টা ১৫ মিনিট) থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, আল-জাজিরাসহ একাধিক সংবাদমাধ্যমের লাইভ আপডেট প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।

গাজার সরকারি সংবাদমাধ্যম সূত্রে প্রতিবেদনে বলা হয়, ‘বিভিন্ন গভর্নরেটজুড়ে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে’ হাজার হাজার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এছাড়া অঞ্চলগুলোর রাস্তাঘাট পুনরায় খোলা এবং পুনর্বাসন শুরু করেছে।

বিবৃতিতে বলা হয়, সরকারি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে নেওয়ার জন্য সরকারি পরিকল্পনা অনুসারে কার্যক্রম শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত দিন পর বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন শুরু হবে বলেও জানানো হয়।

এছাড়াও বিবৃতিতে জনগণকে সরকারি সূত্র থেকে তথ্য সংগ্রহ করার, সম্ভাব্য বিপদ এড়াতে ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে দূরে থাকার, হঠাৎ ধস রোধ করতে গোলাবর্ষণ করা বাড়িঘর এড়িয়ে চলা এবং সন্দেহজনক রকেট এবং বস্তু থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে সতর্ক করা হয়।

হামাস রোববার মুক্তিপ্রাপ্ত তিন ইসরায়েলি নারী বন্দীর নাম প্রকাশের পর ইসরায়েল যুদ্ধবিরতির পুর্নসময় নির্ধারণ করে বিবৃতি প্রকাশ করে। মুক্তিপ্রাপ্ত তিন নারী হলেন রোমি গোনেন, ডোরন স্টেইনব্রেচার এবং এমিলি দামারি।

তিন বন্দীর নাম প্রকাশের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতি স্থানীয় সময় ১১টা ১৫ থেকে থেকে শুরু হবে।

Tags: ইসরায়েলগাজা যুদ্ধগাজায় যুদ্ধবিরতিহামাস
Previous Post

গানের নতুন দল নিয়ে ফিরলেন ইমন চৌধুরী

Next Post

সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা বৈঠকে বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

তেল চুরির ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজনরা পুলিশের সঙ্গে ধরা পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT