চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিসিবির নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:40 অপরাহ্ন 06, এপ্রিল 2026
in বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কনস্যুলার কোর ইন বাংলাদেশের (সিসিবি) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের মাধ্যমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করেছে।

গতকাল রোববার ৫ মার্চ রাজধানীর গুলশান ক্লাব-এ অনুষ্ঠিত এই সভায় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পোল্যান্ড প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল ও সদ্য বিদায়ী প্রেসিডেন্ট রেশাদুর রহমান অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা। এতে মঙ্গোলিয়া কনসুলেটের অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়ালকে সভাপতি নির্বাচিত করা হয়। বাংলাদেশে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রেক্ষাপটে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইপ্রাস প্রজাতন্ত্রের অনারারি কনসাল শাহাব সাত্তার এবং পর্তুগালের অনারারি কনসাল সাখাওয়াত হোসেন। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের অনারারি কনসাল কাজী শাহ মুজাক্কার আহমদুল হক ইশমাম এবং ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল মাসুদ জামিল খান।

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন— ভানুয়াতু প্রজাতন্ত্রের অনারারি কনসাল ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, গ্রিসের অনারারি কনসাল জেনারেল ফারুক হাসান, লাও পিডিআরের অনারারি কনসাল জেনারেল আরিক মোর্শেদ, উরুগুয়ে ওরিয়েন্টাল প্রজাতন্ত্রের অনারারি কনসাল মোস্তফা কামরুস সোবহান এবং ইসোয়াতিনি রাজত্বের অনারারি কনসাল মোর্শেদুল আলম চাকলাদার।

নতুন নেতৃত্বের মাধ্যমে সিসিবি বাংলাদেশ ও সদস্য দেশগুলোর মধ্যে কনস্যুলার সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন আরও জোরদারে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

Tags: এজিএম
Previous Post

টঙ্গীর মিলগেট বস্তিতে ভয়াবহ আগুন

Next Post

শেষ মুহূর্তের প্রস্তুতিতে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫

Next Post

শেষ মুহূর্তের প্রস্তুতিতে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান ক্ষেপণাস্ত্র হামলায় নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT