মিয়ানমারে চলমান সংঘাতের কারণে বাংলাদেশে আবারও যেন বড় ধরনের অনুপ্রবেশ না ঘটে সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইনবিদরা। তারা মনে করছেন, গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের সামরিক সরকারের বিচার নিয়ে শিগগিরই আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা নেই।







