চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের বিল নগদ-এ পেমেন্ট করলে ক্যাশব্যাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2022
in অর্থনীতি
A A
নগদে পেমেন্ট করলে ক্যাশব্যাক সহ মাস্টারকার্ড ক্রেডিট বিল. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর অ্যাপে মাস্টারকার্ড ক্রেডিট কার্ড সেভ করে বিল পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এই অফারটি পেতে ‘নগদ’ অ্যাপে গ্রাহকের বাংলাদেশ ব্যাংক অনুমোদিত মাস্টারকার্ড ক্রেডিট কার্ডটি সেভ করতে হবে।

‘নগদ’ অ্যাপে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ক্রেডিট কার্ড অ্যাড করে বিল পেমেন্ট করার সুবিধা রয়েছে। এবার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে এলো ‘নগদ’। ‘নগদ’-এর ‘বিল পে’ অপশনে গিয়ে ‘ক্রেডিট কার্ড বিল’ পেমেন্ট অপশনে ক্লিক করে নিমিষেই দেওয়া যাবে ক্রেডিট কার্ডের বিল। এভাবে একজন গ্রাহক দুই সাইকেলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

‘নগদ’-এ নতুন করে কার্ড সেভ করে এই সুবিধা নেওয়া যাবে। অথবা পুরোনো সেভ করা কার্ডের ক্ষেত্রেও এই সুবিধা পাবেন গ্রাহকেরা।

এই ক্যাশব্যাক হবে দুটি সাইকেলে। চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হওয়া প্রথম সাইকেল চলবে ২০ অক্টোবর, ২০২২ পর্যন্ত। এই সময়ে সেভ করে বা নতুন সেভ করা মাস্টার কার্ড ক্রেডিট কার্ড থেকে বিল প্রদান করলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। পরবর্তীতে ২১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত চলবে দ্বিতীয় সাইকেল। এসময়ে আবার মাস্টার কার্ড ক্রেডিট কার্ড থেকে বিল প্রদান করলে ১ দশমিক ৫ শতাংশ বা সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
একজন গ্রাহক চাইলে একই সাইকেলে একাধিক ব্যাংকের মাস্টারকার্ড থেকে এই সুবিধা নিতে পারবেন এবং সেক্ষেত্রে গ্রাহক সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

অফারটি পেতে চাইলে প্রথমে গ্রাহককে ‘নগদ’ অ্যাপ থেকে ‘বিল পে’ সিলেক্ট করতে হবে। এরপর নির্বাচন করতে হবে-ক্রেডিট কার্ড। পরের ধাপে ‘মাস্টারকার্ড ক্রেডিট কার্ড বিল’ নির্বাচন করতে হবে। এরপর ‘রিমেম্বর মি’ নির্বাচন করে ‘প্রোসিড’ নির্বাচন করতে হবে। বিলের পরিমাণ দিয়ে নেক্সট এবং পিন নম্বর দিয়ে নেক্সট চাপতে হবে। সবশেষে স্ক্রিনের নিচের অংশ চেপে ধরে রাখলে লেনদেন সম্পন্ন হবে।

মাস্টার কার্ড ক্রেডিট কার্ড-এর বিল পে করে এই ক্যাশব্যাক পাওয়ার সুবিধা পাওয়া সম্পর্কে নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এর মাধ্যমে মাস্টার কার্ড থেকে ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে পারলে গ্রাহক অনেক ঝামেলামুক্ত হবেন। আমরা এই ব্যাপারে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলতে চাই বলে এই ক্যাশব্যাক ক্যাম্পেইন শুরু করেছি। আমরা আশা করি, গ্রাহকদের এখন থেকে আর ব্যাংকে লাইন ধরে অপেক্ষা করে বিল প্রদান করতে হবে না। তারা নগদ থেকে এই সুবিধা পাবেন।’

Tags: নগদ
Previous Post

নিজ যোগ্যতায় বলিউডে, প্রমাণ করতে মরিয়া শানায়া!

Next Post

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

Next Post
সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে ফারুকী ও অন্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর মুখে ‘যুদ্ধ চাই না’ কথা মানায় না: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT