চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দশ টাকার দৌড়’ বিজয়ীদের হাতে বাইক তুলে দিল ‘নগদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 28, ডিসেম্বর 2022
in অর্থনীতি
A A
নগদ' এর 'দশ টাকার দৌড়' বিজয়ীদের হাতে বাইক তুলে দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ অ্যাপের মাধ্যমে মোবাইলে গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর তুলে মোটরবাইক জিতে নিয়েছেন চারজন বিজয়ী। সম্প্রতি রাজধানীর বনানীতে নগদ-এর প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে বাইক তুলে দেওয়া হয়।

‘দশ টাকার অফার’ মোবাইল রিচার্জ ক্যাম্পেইনের আওতায় ১৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর ২০২২ পর্যন্ত ‘নগদ’ অ্যাপের মাধ্যমে মোবাইলে ‘দশ টাকার দৌড়’ নামক গেম খেলে সপ্তাহের সর্বোচ্চ স্কোর গড়ে এ পুরস্কার জিতে নেন তারা। বিজয়ীরা হলেন তাহমিনা আক্তার লিলি, মো. হজরত আলী, আখিফুল ও রিহাত হাসান তুহিন।

নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ, চিফ অপারেটিং অফিসার গোলাম মোর্তুজা চৌধুরী, চিফ কর্পোরেট গভার্নেন্স অফিসার এবং চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, স্ট্রাটেজি বিভাগের প্রধান সালাহউদ্দীন মোহাম্মদ ইউসুফ, হেড অব ডিজিটাল মার্কেটিং রোমায়েল হাসান ওয়াহিদ, জেনারেল ম্যানেজার আবু সুফিয়ান মোহাম্মদ খালেদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার-ব্র্যান্ড আলি আহসান, কাস্টমার সার্ভিস বিভাগের প্রধান কৌশিক সাহাসহ নগদ-এর কর্মকর্তারা বিজয়ীদের মধ্যে মোটরবাইকের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সময় বাইক বিজয়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিনা আক্তার লিলি বলেন, ক্যাশআউট চার্জ সবচেয়ে কম হওয়ায় বাড়ি থেকে খরচের টাকা সবসময় নগদ-এ পাঠান তার বাবা। লেখাপড়ার অবসরে অলস সময়টাকে আনন্দময় করে তুলতে নগদ-এর ‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনে অংশ নেন তিনি। তিনি বলেন, ‘সময় কাটানোর জন্য গেম খেলেছি, কিন্তু ‘নগদ’ থেকে যে এভাবে পুরস্কার পাব, সেটা একেবারেই ভাবিনি। আমার হাতে পুরস্কার এটা এখনো বিশ্বাস হচ্ছে না’।

‘দশ টাকার দৌড়’ খেলায় অংশ নেন ১ লাখ ৪৮ হাজার ৯৩ জন। যাদের মধ্যে প্রতিদিনের খেলায় সর্বোচ্চ স্কোর গড়া ১০০ জনের প্রত্যেকে পেয়েছেন ১০০ টাকা করে পুরস্কার। সে হিসেবে দুই ২ হাজার ৮০০ জনকে নগদ-এর পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রতিদিনের পুরস্কার।

‘দশ টাকার দৌড়’ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার সাদাত আদনান আহ্‌মদ বলেন, ‘নগদ ব্যবহারকারীদের অবসর সময়টা আরো আনন্দময় করতে এমন গেম-এর আয়োজন। পাশাপাশি গ্রাহকের বাড়তি পাওয়া হলো বিজয়ীদের জন্য নগদ-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগদ-এর সাথে ব্যবহারকারীদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

Tags: নগদ
Previous Post

চট্টগ্রামে সেরা করদাতা সম্মাননা পেলেন হাজি লিয়াকত আলী

Next Post

মেট্রোরেল: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

Next Post
বাংলাদেশের মেট্রোরেল ট্রেনের ছবি, আধুনিক পরিবহন ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

ঢাকা সিটির অন্যতম শীর্ষ করদাতা ইনসেপ্টার আব্দুল মুক্তাদিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিটির অন্যতম শীর্ষ করদাতা ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT