চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েটে হামলার ঘটনায় ৫০০ জনের নামে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
কুয়েটের গেটের সামনে ভিড় ও পুলিশি নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৫০০ জনকে আসামি করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আহসান হাবিব জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় এই মামলা করেছেন। তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে।

অন্যদিকে কুয়েটের সাধারণ ছাত্ররা তাদের ৬ দফা দাবি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে আজ সকাল সাড়ে ১১টার দিকে কুয়েটের দুর্বার বাংলার সামনে সাধারণ শিক্ষার্থী একত্রিত হয় এবং তারা লাল কার্ড পরিদর্শনের মাধ্যমে কুয়েটের সকল ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষিত করে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাধারণ শিক্ষার্থীদের ন্যায়বিচারপ্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এছাড়াও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয় এবং ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।

Tags: কুয়েটমামলা
Previous Post

একুশে ফেব্রুয়ারিতে বিটিভিতে যা থাকছে

Next Post

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

Next Post
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে নাট্য পরিবেশনা ও বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ১০ দিনব্যাপী নাট্যোৎসব

বাংলাদেশ সেনাবাহিনী গার্ড অব অনার প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে 'যৌথ বাহিনীর অভিযান' নিয়ে যা জানাল আইএসপিআর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT