চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়েন্দা নজরদারিতে তাহসান-মিথিলা-ফারিয়া, হতে পারেন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 10, ডিসেম্বর 2021
in অপরাধ
A A
তিনজন ব্যক্তির ছবি, এক পুরুষ ও দুই নারী, সবুজ পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থআত্মসাতের অভিযোগে অভিনেতা ও গায়ক তাহসান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। যেকোনো সময় হতে পারেন গ্রেপ্তারও। এমনটাই জানিয়েছে পুলিশ।

ইভ্যালির প্রতারণায় সহযোগিতার অভিযোগে গ্রাহক সাদ স্যাম রহমানের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাজ্জাদুর রহমান বলেন, ‘তাহসান, মিথিলা, শবনম ফারিয়া গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রতারণার শুরু থেকেই ইভ্যালি নামিদামি তারকাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে। গ্রাহকদের অভিযোগ জনপ্রিয় এসব তারকাদের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েই সর্বস্বান্ত হয়েছেন তারা। আমরা গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি।’

এর আগে গত শনিবার ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিনেতা ও গায়ক তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়া সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

জানা যায়, সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত শনিবার ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে।

শুক্রবার ১০ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালতের নির্দেশে আমরা থানায় মামলাটি (নং-৫) গ্রহণ করেছি।

সাদ স্যাম রহমান অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও এতে সহায়তা করেছেন তাহসান, মিথিলা ও ফারিয়া। আত্মসাৎ করা টাকার পরিমাণ তিন লাখ ১৮ হাজার। যা তিনি এখনও উদ্ধার করতে পারেননি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, তাহসান, মিথিলা ও শবনম ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন। ই-কমার্স প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত ছিলেন তাহসান। মিথিলা ছিলেন ইভ্যালির ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত। শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা ছিলেন।

প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর আরেক গ্রাহক আরিফ বাকের ইভ্যালির বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করেন। মামলার পর ওইদিন বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে রাসেল দম্পতিকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর রাসেল দম্পতিসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়।

Tags: ই কমার্সইভ্যালিগ্রাহকতাহসানতাহসান-মিথিলা-ফারিয়াপ্রতারণামিথিলাশবনম ফারিয়া
Previous Post

কাঁদাচ্ছে লেগুনা ড্রাইভার ও গার্মেন্টস কর্মীর করুণ প্রেম

Next Post

যে মীর সাব্বিরকে আগে দেখেনি কেউ

Next Post
প্রকৃতি ও জীবনধারার মধ্যে মীর সাব্বিরের ছবি, বাংলার প্রকৃতি ও জীবনধারার প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে মীর সাব্বিরকে আগে দেখেনি কেউ

Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যুহীন দিনের পর মৃত্যু ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT