চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেটে ছাত্রলীগের ৩০০ নেতাকর্মীর নামে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in - সেমি লিড, অপরাধ, স্বাস্থ্য
A A
সিলেটে অগ্নিসংযোগের ফলে ক্ষতিগ্রস্ত গাড়ি ও অফিসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতা-কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের ৩০০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার ২০ জানুয়ারি রাতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাহ্উদ্দিন মিয়া বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলাটি দায়ের করেন।

ডা. মো. সালাহ্উদ্দিন মিয়া বলেন, শুক্রবার রাতে দুর্ঘটনার পর দুই বারে চারজনের মৃতদেহ নিয়ে হাসপাতালের জরুরী বিভাগে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) হিল্লোল সাহা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। কিন্তু চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে তারা আমাদের কর্তব্যরত চিকিৎসক ও নার্সের গায়ে হাত তুলেছেন, জরুরী বিভাগসহ হাসপাতালে ভাঙচুর করেছেন। এমনকি আমাদের আবাসিক কমপ্লেক্সে দফায় দফায় হামলা চালিয়েছেন। এসময় হাসপাতালের গ্যারেজের তালা ভেঙে সেখানে রাখা একটি এম্বুলেন্স ভাঙচুর করেন এবং অপর একটি গাড়ি পুড়িয়ে দেন। তারা অন্তত দুই থেকে তিনশো লোক ছিলেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ডা. মো. সালাহ্উদ্দিন মিয়া বলেন, ‘সব মিলিয়ে ৯০ লাখ থেকে এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া আমরা এখানে কাজ করতে নিরাপত্তাহীনতায় ভূগছি।’

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এজাহার দায়ের করলে সেই অনুযায়ী মামলা নেয়া হয়েছে। (মামলা নং-০৯, তাং-২০/০১/২০২৪) এতে পেনাল কোডের ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩০৭/৪৩৬/৪২৭/৫০৬(২) ধারা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ‘আবেগের বশবর্তী হয়ে নিহতের স্বজনরা এমনটি করেছেন। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো।’

উল্লেখ্য, শুক্রবার রাত ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে চার ছাত্রলীগ নেতাকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়।নিহতরা হলেন- নিহাল পাল (২৬), জুবায়ের আহমদ সাব্বির (২৬), মেহেদী হাসান তামাল (২৫), সুমন আহমদ (২৫)।

Previous Post

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ মার্চ

Next Post

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

Next Post
সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা

বিস্ফোরণের ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে একজন সৈনিক নজরদারি করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT