চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিইউবিটির এক শিক্ষক ও তিন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বিএউবিটির শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ছাত্র-শিক্ষকরা বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরো সার্জারি বিভাগের দুই চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে।

মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) এক শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ ছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারনামীয় আসামিরা হলেন– বিইউবিটির শিক্ষক শাহরিয়ার অর্নব, শিক্ষার্থী পলজয়, সহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন।

রোববার (১ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন (৫৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শাহাবুদ্দিন শাহীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাদী এজাহারে অভিযোগ করেন, গত শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটে ঢামেকের ২০০নং ওয়ার্ডে ডা. কানিজ ফাতেমা ইসরাত জাহানের তত্ত্বাবধানে অজ্ঞাত একজন সড়ক দুর্ঘটনার রোগী ভর্তি হয়।  শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টায় ওই রোগী মৃত্যুবরণ করেন। পরে মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওইদিন বিকেল ৪টায় হঠাৎ নিউরো সার্জারি বিভাগের ২০১নং ওয়ার্ডের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের ডা. আল মাশরাফিকে ৩০/৪০ জন লোক ঘিরে ধরে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তারা তাকে মারতে মারতে তার গায়ের ডাক্তারির অ্যাপ্রোনটি খুলে ফ্লোরে ফেলে দিয়ে হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে মারধর করতে থাকেন।

বাদী আরও অভিযোগ করেন, সেই সময় ডা. মো. ইমরান হোসেনসহ আমি এগিয়ে যাই এবং ডা. আল মাশরাফিকে কেন মারধর করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিদের কাছে তা শুনতে চেয়ে তাকে রক্ষা করতে এগিয়ে যাই।  সেসময় অজ্ঞাতদের মধ্যে থেকে একজন বলে ওঠেন এই সেই ডাক্তার যে গতকাল (শুক্রবার) ডিউটিতে ছিল। তখন তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ডা. ইমরানকে কোনো কিছু বুঝে ওঠার আগেই হাসপাতালে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে এলোপাথাড়ি হত্যার উদ্দেশ্যে মারধর শুরু করে এবং  মারতে মারতে টেনে হিঁচড়ে তার গায়ের পোশাক ছিঁড়ে হাসপাতালের পরিচালক স্যারের অফিস রুমে নিয়ে যায় এবং সেখানে সবাইকে অবরুদ্ধ করে রাখে।

Tags: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালমামলাশাহবাগ থানা
Previous Post

৩ মাস পর শুরু হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

Next Post

লিটন ১৩৮, বাংলাদেশ ২৬২

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাসের ব্যাট হাতে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন ১৩৮, বাংলাদেশ ২৬২

চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি নিয়ে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT