চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র হত্যায় সাবেক এমপি মমিন মণ্ডলসহ ৫০০ জনের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:55 পূর্বাহ্ন 20, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নেতা মোঃ মমিন মণ্ডল, সাবেক এমপি, ছাত্র হত্যায় মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র শিহাব হোসেন (১৯) হত্যার দায়ে সাবেক এমপি মমিন মণ্ডলসহ অন্তত ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সোলায়মান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন।

৩১ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি এনায়েতপুর থানার আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে তৎকালীন সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ আসামিরা হাতে পিস্তল, ককটেল, বিস্ফোরক, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালান। এতে বেশ কিছু ছাত্র আহত হন। গুলিতে আহত হন কলেজছাত্র শিহাব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।

Previous Post

শেষ ভাষণে কাঁদলেন জো বাইডেন

Next Post

‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা ডিসি এখন পুলিশ হেফাজতে

Next Post
ডিসি পুলিশের সঙ্গে মোবাইল দেখছেন, ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না’ বলা ডিসি এখন পুলিশ হেফাজতে

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT